• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

ফেনী

প্রবাসীর বাড়ি দখলের অভিযোগে ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা

ফেনী প্রতিনিধি    ২৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পি.এম.
অভিযুক্ত ছোট ভাই ওবায়দুল হক বাবলু (বামে) ও বাদী আমেরিকা প্রবাসী বড় ভাই আবুল হাশেম। ছবি: ভিওডি বাংলা

ফেনীতে বড় ভাইয়ের বসতবাড়ি জাল দলিলের মাধ্যমে দখল করার অভিযোগ উঠেছে ছোট ভাই ওবায়দুল হক বাবলুর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী প্রবাসী আবুল হাশেম আদালতে মামলা দায়ের করেছেন। 

মামলার অভিযোগে জানা যায়, আমেনা খাতুনের কাছ থেকে খরিদসূত্রে একটি সম্পত্তির বৈধ মালিক ও দখলদার হন আবুল হাশেম। ওই জমিতে ‘বায়তুর রশীদ’ নামে বসতঘর নির্মাণ করে দীর্ঘদিন ধরে ভোগদখলে ছিলেন। সম্পত্তিটি তার নামে হাল বি.এস ১৯৩ নম্বর (চূড়ান্ত) খতিয়ানভুক্ত।

বাদী অভিযোগ করেন, তিনি ২০২৩ সালের ২১ ডিসেম্বর আমেরিকা থেকে দেশে এসে ২০২৪ সালের ১০ জানুয়ারি পুনরায় আমেরিকায় ফিরে যান। তার অনুপস্থিতির সুযোগে ছোট ভাই ও সহযোগীরা জালিয়াতির মাধ্যমে ৫৫/২৪ নম্বর একটি হেবা ঘোষণাপত্র দলিল তৈরি করে সম্পত্তি নিজেদের নামে নেওয়ার চেষ্টা করেন।

পরে বিষয়টি জানতে পেরে ফেনী সদর সাব-রেজিস্ট্রি অফিস থেকে দলিলের সহি-মোহর নকল সংগ্রহ করা হলে সেখানে জালিয়াতির বিভিন্ন তথ্য উঠে আসে বলে অভিযোগে উল্লেখ করা হয়। বাদীর দাবি, তিনি কখনও এ ধরনের কোনো দলিলে স্বাক্ষর করেননি কিংবা কমিশনের মাধ্যমে দলিল সম্পাদনের জন্য আবেদনও করেননি।

এছাড়া চলতি বছরের ২০ এপ্রিল দেশে ফিরে তিনি দেখতে পান, অভিযুক্তরা বাড়িতে নতুন তালা লাগিয়ে বসতঘর দখলে নিয়েছে। এতে তিনি বাধ্য হয়ে নিকট আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন।

মামলায় আরও উল্লেখ করা হয়, ভুয়া দলিলে যাদের সাক্ষী দেখানো হয়েছে তাদের একজন ইতোমধ্যে মারা গেছেন এবং অপর একজন এ ধরনের কোনো দলিলে স্বাক্ষর করেননি বলে জানিয়েছেন।

বাদী আদালতের কাছে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও ন্যায়বিচার কামনা করেছেন। তিনি জানান, আদালত অভিযোগটি আমলে নিয়ে আসামিকে গ্রেপ্তারের জন্য ওয়ারেন্ট ইস্যু করেছেন।

প্রবাসী আবুল হাশেম প্রশাসনের কাছে সঠিক তদন্তের মাধ্যমে ঘটনার বিচার দাবি করেছেন।

ভিওডি বাংলা/জহির আদনান/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার