• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

বিশ্বকাপে খেলবে ইরান, ইতালিকে সুযোগ দেওয়ার প্রস্তাব নাকচ

স্পোর্টস ডেস্ক    ২৩ এপ্রিল ২০২৬, ০৬:৩২ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

চলতি বছরের বিশ্বকাপে ইরানের স্থানে ইতালিকে সুযোগ দেওয়ার কোনো পরিকল্পনা নেই বলে স্পষ্ট বার্তা দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত পাওলো জামপোল্লি এমন প্রস্তাব দেওয়ার পর আন্তর্জাতিক গণমাধ্যমে গুঞ্জন শুরু হয়েছিলো। তবে ফিফা তার অবস্থান বদলাচ্ছে না।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে দলটির বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে কিছুদিন ধরেই নানা জল্পনা চলছে। সেই প্রেক্ষাপটে ইতালীয় বংশোদ্ভূত মার্কিন কূটনীতিক জামপোল্লি বলেন, ইরানের পরিবর্তে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালিকে টুর্নামেন্টে সুযোগ দেওয়া যেতে পারে। 

তার মতে, ইতালি চারবারের চ্যাম্পিয়ন। তাই ঐতিহ্যের দিক থেকে তাদের বিশ্বকাপ খেলার অধিকার আছে। 

আন্তর্জাতিক কয়েকটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, পোপ চতুর্দশ লিওকে নিয়ে ট্রাম্পের মন্তব্যের জেরে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সৃষ্ট তিক্ততা দূর করতেই এই 'ডিপ্লোম্যাটিক' প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানা গেছে। 

যদিও ফিফা আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। তবে সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সাম্প্রতিক মন্তব্য থেকে অবস্থান পরিষ্কার হয়েছে। তিনি জানিয়েছেন, ইরান বিশ্বকাপে অংশ নেবে এবং খেলাধুলাকে রাজনৈতিক প্রভাবের বাইরে রাখা উচিত।

এদিকে ইরান ফুটবল ফেডারেশন তাদের ম্যাচ মেক্সিকোতে আয়োজনের অনুরোধ করলেও ফিফা জানিয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচগুলো যুক্তরাষ্ট্রেই অনুষ্ঠিত হবে।
অন্যদিকে বাছাইপর্বের প্লে-অফে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে হেরে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপে জায়গা হারিয়েছে ইতালি। ফিফার নিয়ম অনুযায়ী কোনো দল বাদ পড়লে বিকল্প সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সংস্থাটির হাতে থাকলেও বর্তমান পরিস্থিতিতে ইরানকে বাদ দেওয়ার মতো আইনি ভিত্তি নেই বলে জানা গেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরান সরকার ইতোমধ্যে জানিয়েছে তারা বিশ্বকাপে অংশ নিতে সম্পূর্ণ প্রস্তুত। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের অভিযান শুরু হওয়ার কথা। পরে তারা বেলজিয়াম ও মিশরের মুখোমুখি হবে।

এর আগে নিরাপত্তাজনিত কারণে মার্চ মাসে ইরান টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর ইঙ্গিত দিলেও, সাম্প্রতিক পরিস্থিতিতে সে শঙ্কা অনেকটাই কমেছে বলে ধারণা করা হচ্ছে।

ভিওডি বাংলা/বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
কেইনের জোড়া গোলে ক্রোয়েশিয়াকে উড়িয়ে দিল ইংল্যান্ড
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে
ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো পর্তুগালকে