• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

পহেলা মে নয়াপল্টনে সমাবেশ করবে শ্রমিক দল

নিজস্ব প্রতিবেদক    ২৩ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পি.এম.
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলার সম্মেলনকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়: ছবি-ভিওডি বাংলা

পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ঢাকার নয়াপল্টনে সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। শুক্রবার বেলা আড়াইটা থেকে নয়াপল্টনে এ সমাবেশ শুরু হবে।    

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকালে সমাবেশ সফল করতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তৃতীয় তলার সম্মেলনকক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আনোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশেষ অতিথি থাকবেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন।

সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান এসব তথ্য জানান।

নজরুল ইসলাম খান বলেন, ‘এতদিন আমরা দাবি জানিয়ে এসেছি কিন্তু এবার ভিন্ন প্রেক্ষাপট। বিএনপি সরকার গঠন করেছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী কৃষকদের কৃষক কার্ড দিয়েছেন। তারপরও শ্রমিক আন্দোলনের একজন কর্মী হিসেবে আমাদের দাবি বহাল থাকবে।’

প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস এমপি, বিএনপির সহ-শ্রমবিষয়ক সম্পাদক হুমায়ুন করির খান ও ফিরোজ মোল্লা এবং শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার।

আসন্ন সমাবেশকে ঘিরে দলটির নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের