• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুই কর্মী নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি    ২৩ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পি.এম.
ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ায় দুটি মোটর সাইকেলের সংঘর্ষে ছাত্রদলের দুই কর্মী নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (২৩ ব্রাহ্মণবাড়িয়া) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-নবীনগর উপজেলা সড়কের নারুই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নবীনগর উপজেলার শ্যামগ্রামের রফিক মিয়ার ছেলে মো. রাব্বি (৩২) ও শ্রীরামপুরের মোবারক হোসেনের ছেলে মাহিম খন্দকার (২৬)। দুর্ঘটনায় ইয়াছিন আরাফাত রিমন নামে এক ছাত্রদল নেতাসহ তিনজন আহত হয়েছেন।

পুলিশ জানায়, জেলার নবীনগর উপজেলার রাধিকা নবীনগর সড়কের নারুই এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মোটরসাইকেলে থাকা পাঁচজনই সড়কে ছিটকে পড়েন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক রাব্বি ও মাহিমকে মৃত ঘোষণা করেন। আহতরা ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।

মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে। নিহতরা ছাত্রদলের কর্মী বলে নিশ্চিত করেছেন জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. সিফাত জানান, দুর্ঘটনার কবলে পড়া দুজনকে মৃত অবস্থায় আনা হয়। আহতদের ভর্তি করা হয়েছে। বাকিরা আপাতত শঙ্কামুক্ত।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার