• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

সিদ্ধেশ্বরীতে পিকআপের ধাক্কায় প্রাইভেটকার চালক নিহত

নিজস্ব প্রতিবেদক    ২৪ এপ্রিল ২০২৬, ০৩:৪৭ এ.এম.

রাজধানীর সিদ্ধেশ্বরীতে পিকআপ ভ্যানের ধাক্কায় হারুন অর রশিদ (৪৫) নামে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন।  বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে সিদ্ধেশ্বরীর মনোয়ারা হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক পিকআপসহ এর চালককে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

নিহতের ভাই বিল্লাল হোসেন জানান, হারুন মনোয়ারা হাসপাতালের পাশে থাকা এক ব্যক্তির প্রাইভেটকারের চালক ছিলেন। ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন তিনি। রাস্তায় যেতেই একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়।

আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা মনোয়ারা হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাতে ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত ১০টা ৫২ মিনিটে তিনি মারা যান। 

সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা জানানো হয়েছে।

হারুন কিশোরগঞ্জ সদর উপজেলার পাটদা কাঠালিয়া গ্রামের তমিজ উদ্দিনের ছেলে। বর্তমানে তিনি রাজধানীর বেগুন বাড়ি এলাকায় থাকতেন। তার স্ত্রী ও সন্তানেরা গ্রামের বাড়ি থাকেন।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী