• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

রাজারহাটে ট্রাকের ধাক্কায় ভ্যান শ্রমিকের মৃত্যু

   ২৪ এপ্রিল ২০২৬, ১১:২০ এ.এম.
প্রতীকী ছবি

কুড়িগ্রামের রাজারহাটে ট্রাকের ধাক্কায় সাজু মিয়া (৫০) নামের এক ভ্যান শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে রাজারহাট-নাজিমখান সড়কের মিলেরপাড় বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাজিমখান থেকে রাজারহাটগামী একটি মালবোঝাই ট্রাক মিলেরপাড় বাজারে পৌঁছালে পথচারী ভ্যানশ্রমিক সাজু মিয়াকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।পরে এলাকাবাসীরা তাকে দ্রুত উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত সাজু মিয়া উপজেলার চাকিরপশার ইউনিয়নের চাকিরপশার পাঠক মিলেরপাড় গ্রামের মৃত শরিয়ত উল্লাহর ছেলে। জানা যায়, দুপুর ১২টার দিকে তিনি বাড়ি থেকে হেঁটে বাজারের দিকে আসছিলেন।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান। তবে নিহতের পরিবার এখনো কোনো লিখিত অভিযোগ দেয়নি। এছাড়া দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী