• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা

কুমারখালীতে চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানি, গ্রেপ্তার ১

কুষ্টিয়া প্রতিনিধি    ২৪ এপ্রিল ২০২৬, ১২:২৬ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

কুষ্টিয়া কুমারখালীতে ইসলামীয়া ফাজিল মাদ্রাসা পড়ুয়া চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে রফিকুল ইসলাম জিকু (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। 

 বৃহস্পতিবার (২৩ এপ্রিল) শেরকান্দি ইসলামীয়া ফাজিল মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযুক্ত রফিকুল ইসলাম (জিকু) শেরকান্দি গ্ৰামের মৃত- আবুল হোসেনের ছেলে।

যৌন হয়রানির শিকার ওই স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে কুমারখালী থানায় শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করেছেন। থানায় অভিযোগের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে অভিযুক্ত রফিকুল ইসলামকে গ্রেফতার করে পুলিশ।

মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, ইসলামীয়া ফাজিল মাদ্রাসায় এসএসসি পরীক্ষার জন্য শ্রেনী কার্যক্রম সকাল ৭ টার শুরু হয়। এই কারণে ওই শিক্ষার্থী ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। মাদ্রাসায় এসে দেখে ক্লাস শুরু হয়ে গেছে। এই কারণে শিশুটি মাদ্রাসার মসজিদের নিচে আসামীর দোকানে খাবার কিনতে যায়।

 এই সময় কেউ না থাকায়, অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে জড়িয়ে ধরে তার যৌন কামনা চরিতার্থ করার উদ্দেশ্যে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে যৌন হয়রানী করে। এই ঘটনা বাড়িতে গিয়ে বললে। ভুক্তভোগী ছাত্রীর বাবা বিষয়টি পুলিশকে জানালে তাৎক্ষণিক অভিযুক্তকে আটক করা হয়।

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে তার বাবা বাদী হয়ে মামলা করেছেন। তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী