• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

বিএনপি নেতার মারধরের আগে শিক্ষিকার সেই অপ্রকাশিত ছবি প্রকাশ্যে

রাজশাহী ব্যুরো    ২৪ এপ্রিল ২০২৬, ০২:০১ পি.এম.
সংগৃহীত ছবি

রাজশাহীর দুর্গাপুরে একটি কলেজে শিক্ষিকা ও বিএনপি নেতাদের মধ্যে সংঘর্ষের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি নিয়ে দেশজুড়ে বিএনপিকে ঘিরে সমালোচনা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে দাওকান্দি সরকারি ডিগ্রী কলেজে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, আগামী ৪ ও ৫ মে দাওকান্দি উচ্চ বিদ্যালয় মাঠে তাফসিরুল কুরআন মাহফিল আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ উপলক্ষে আমন্ত্রণপত্র প্রদান ও আর্থিক সহযোগিতা চাওয়ার জন্য এলাকার কয়েকজন ব্যক্তি জয়নগর ইউনিয়ন বিএনপির নেতাদের সঙ্গে নিয়ে কলেজ অধ্যক্ষের সঙ্গে দেখা করতে যান। তখন ইংরেজি বিভাগের শিক্ষিকা আলেয়া খাতুন হীরা অধ্যক্ষের পাশে বসা ছিলেন।

এ সময় আলেয়া খাতুন হীরা উপস্থিতদের কথোপকথন ভিডিও করা শুরু করলে তাকে বাধা দেওয়া হয়। এতে বিএনপি নেতাদের একজনের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে উত্তেজনা বাড়লে হীরা সবার সামনে এক নেতাকে থাপ্পড় দেন। পরে বিএনপির আরেক নেতা স্যান্ডেল খুলে তাকে মারধর করেন।

ঘটনার পর কলেজ ত্যাগের সময় মাঠে আবারও উত্তেজনা দেখা দেয়। সেখানে আলেয়া খাতুন হীরা বিএনপির এক নেতাকে মারধর ও ধাক্কা দিয়ে ফেলে দেন। এ ঘটনায় জয়নগর ইউনিয়ন কৃষকদল নেতা জয়নাল আবেদিন, মৎস্য ব্যবসায়ী শাহাদত হোসেন এবং ওয়ার্ড বিএনপির সভাপতি এজদার আলী আঘাতপ্রাপ্ত হন।

কলেজের একাধিক শিক্ষক অভিযোগ করেন, অধ্যক্ষের ঘনিষ্ঠ হওয়ায় আলেয়া খাতুন হীরা অন্য শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে আলেয়া খাতুন হীরা বলেন, যারা কলেজে এসেছিলেন তারা মাহফিলের নামে চাঁদা তুলতে চাচ্ছিলেন। অধ্যক্ষকে রক্ষা করতে গিয়ে তাদের সঙ্গে তার কথা কাটাকাটি হয় এবং উল্টো তাকে মারধর করা হয়েছে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক কোনো মন্তব্য করতে রাজি হননি।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুড়িগ্রামের চর অঞ্চলে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প
কুড়িগ্রামের চর অঞ্চলে বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প
রাজৈর উপজেলা কবিরাজপুর ছইফদ্দিন কলেজে মোটিভেশনাল সভা
রাজৈর উপজেলা কবিরাজপুর ছইফদ্দিন কলেজে মোটিভেশনাল সভা
মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন
মধুপুরে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন