• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
প্রাথমিক শিক্ষার সব দপ্তরকে ভূমি উন্নয়ন কর পরিশোধের নির্দেশ কাঁঠাল দিয়ে হচ্ছে শিঙাড়া-সমুচা-কাবাব, রপ্তানির আশা খাদ্যমন্ত্রীর সাগর-রুনি হত্যার তদন্ত প্রতিবেদন ২২ জুলাই এসএসএফ’র দক্ষতা বৃদ্ধিতে পদক্ষেপ নেবে সরকার: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়া প্রবাসী সেজে ফাঁদে ফেলতেন রনি, অর্থ সংগ্রহ করতেন রাকিবুল পারমাণবিক অস্ত্র ইস্যুতে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিল ইরান এই বাজেটকে যারা গণবিরোধী বলে, তারা জনগণের বন্ধু হতে পারে না: প্রধানমন্ত্রী আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নির্মূলে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার পুলিশে বড় রদবদল, একসঙ্গে ১২ কর্মকর্তার বদলি-পদায়ন সীমান্তে অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

জাগপা:

মব সৃষ্টি করে রাশেদ প্রধানের গর্জনকে দমিয়ে রাখা যাবে না

নিজস্ব প্রতিবেদক    ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪০ পি.এম.
মব সৃষ্টির প্রতিবাদে ও যুব জাগপা নেতা জনি নন্দীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল: ছবি-ভিওডি বাংলা

মব সৃষ্টি করে রাশেদ প্রধানের গর্জনকে দমিয়ে রাখা যাবে বলে না বিএনপিকে হুঁশিয়ারি দিয়ে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন বলেছেন, শেখ হাসিনার পতন থেকে বিএনপিকে শিক্ষা নিতে হবে। পতিত খুনি হাসিনা স্বৈরাচার জনগণের বাকস্বাধীনতাকে গলা টিপে ধরেছিলো। কিন্তু বেশি দিন টিকে থাকতে পারে নাই।  আপনাদের সময় এসেছে বিদায় নেবার।  

শুক্রবার (২৪ এপ্রিল) বেলা ১২ টায় যুব জাগপা আয়োজিত জাগপার মুখপাত্র রাশেদ প্রধান-এর বাসভবনে মব সৃষ্টির প্রতিবাদে ও যুব জাগপা নেতা জনি নন্দীর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা বলেন।  

‎তিনি আরও বলেন, বিএনপি এতো তাড়াতাড়ি জাগপার অবদানের কথা ভুলে গেলেন কিভাবে। এই রাশেদ প্রধান বিএনপির নেতৃত্বাধীন যুগপৎ আন্দোলনে সামনের সারিতে থেকে নেতৃত্ব দিয়ে তারেক রহমানকে লন্ডন থেকে বাংলাদেশ আসার সুযোগ করে দিয়েছে। আপনি আজ দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। তার প্রতিদান আপনি রাশেদ প্রধানকে মব সৃষ্টির মাধ্যমে দিয়েছেন।

‎সভাপতির বক্তব্যে নজরুল ইসলাম বাবলু বলেন, আজ বিএনপিকে ভালবাসা জানাতে এসেছিলাম কিন্তু তাদের 'মব' সৃষ্টির রাজনীতির কারণে ঝুঁড়ি ভরে ঘৃণা জানাতে হচ্ছে।

‎তিনি অবিলম্বে জাগপার মুখপাত্র রাশেদ প্রধানের বাসভবনে হামলায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানান এবং যুব জাগপা ক্রীড়া সম্পাদক জনি নন্দীর মুক্তি দাবি করেন।

‎যুব জাগপার সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার এর পরিচালনায় আরও বক্তব্য রাখেন- জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সফিকুল ইসলাম, প্রকাশনা সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, জাগপা ছাত্র কাফেলার সভাপতি আবদুর রহমান ফারুকী, যুব জাগপা সাধারণ সম্পাদক ইঞ্জি. মুহাম্মদ সিরাজুল ইসলাম, ঢাকা মহানগর জাগপা সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমেদ , ঢাকা জেলা যুব জাগপা সভাপতি শামীম আহমেদ, সাধারণ সম্পাদক সৌরভ দাস,  শ্রমিক জাগপার সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, যুব জাগপা নেতা আল আমিন, মো. ডালিম, ইমরান হোসেন রাহুল, আতাউর রহমান, পাবেল সরকার, বিপুল সরকার ও আসাদুজ্জামান নুর প্রমুখ।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটি অনুমোদন
জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটি অনুমোদন
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
দেশের উন্নয়ন অব্যাহত রাখতে হলে জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান
সিলেট বিমানবন্দরে পৌঁছেছেন তারেক রহমান