• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

‎অচলায়তন ভাঙছে প্রযোজক সমিতির, ১১ জুলাই ভোট

বিনোদন ডেস্ক    ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩৮ পি.এম.
ছবি-ভিওডি বাংলা

দীর্ঘ সাত বছর পর অচলায়তন ভাঙছে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির। দেশের চলচ্চিত্র শিল্পের অভিভাবক হিসেবে পরিচিত এই সংগঠনের নির্বাচন ঘিরে দীর্ঘদিনের যে অনিশ্চয়তা ছিল, তার অবসান ঘটতে যাচ্ছে। সম্প্রতি বহুল প্রতীক্ষিত এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, যেখানে আগামী ১১ জুলাই দিনব্যাপী ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ ২০১৯ সালের ২৭ জুলাই এই সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর থেকে অভ্যন্তরীণ নানা জটিলতা, আইনি লড়াই এবং প্রশাসক নিয়োগের মতো পরিস্থিতির কারণে নেতৃত্ব নির্বাচনের প্রক্রিয়াটি দীর্ঘ সময় থমকে ছিল। অবশেষে প্রায় সাত বছরের প্রতীক্ষা শেষে সংগঠনটি আবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে আসায় চলচ্চিত্র পাড়ায় নতুন উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

এবারের নির্বাচনে মূল লড়াই হতে যাচ্ছে দুই হেভিওয়েট প্রার্থীর মধ্যে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন খোরশেদ আলম খসরু ও আশরাফ উদ্দিন আহমেদ। সমিতির বর্তমান ভোটার সংখ্যা প্রায় ১৫০ থেকে ১৬০ জনের মতো।

নির্বাচন প্রসঙ্গে প্রযোজক খোরশেদ আলম খসরু ইতিবাচক মনোভাব প্রকাশ করে ভিওডি বাংলাকে জানিয়েছেন, অনেক দিন পর ভোট হওয়াটা ইন্ডাস্ট্রির জন্য মঙ্গলজনক।

তিনি মনে করেন, একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব উঠে এলে প্রযোজকদের স্বার্থ রক্ষা হবে এবং নতুন বিনিয়োগকারীরা চলচ্চিত্র নির্মাণে উৎসাহিত হবেন।

‎ইন্ডাস্ট্রির সামগ্রিক শক্তি বৃদ্ধি করাই এবারের নির্বাচনের মূল লক্ষ্য হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

এই নির্বাচনের অন্যতম উল্লেখযোগ্য পরিবর্তন হচ্ছে বহুল আলোচিত ও বিতর্কিত ‘আমমোক্তারনামা পদ্ধতি’র বিলুপ্তি। এর আগে এই পদ্ধতিটি নিয়ে সাধারণ সদস্যদের মধ্যে ব্যাপক ক্ষোভ ছিল। সংশ্লিষ্টরা মনে করছেন, এবার এই পদ্ধতি না থাকায় নির্বাচনের স্বচ্ছতা বহুগুণ বৃদ্ধি পাবে এবং প্রকৃত ভোটারদের মতামতের প্রতিফলন ঘটবে।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১১ মে পর্যন্ত সদস্যদের চাঁদা পরিশোধ ও সদস্য নবায়ন কার্যক্রম চলবে। এরপর ২১ মে প্রাথমিক ভোটার তালিকা প্রকাশ করা হবে। তালিকা নিয়ে কোনো আপত্তি থাকলে তা জানানোর জন্য ২২ থেকে ২৪ মে পর্যন্ত সময় বরাদ্দ রাখা হয়েছে। ২৫ থেকে ২৭ মে অভিযোগের শুনানি শেষে ২৮ ও ২৯ মে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা।

দীর্ঘ প্রতীক্ষার পর এই নির্বাচনকে কেন্দ্র করে প্রযোজক ও চলচ্চিত্র সংশ্লিষ্টদের মধ্যে নতুন করে আশার আলো সঞ্চার হয়েছে। এফডিসিপাড়ায় এখন প্রধান আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই নির্বাচন। চলচ্চিত্র শিল্পের নীতি নির্ধারণ এবং সংকট উত্তরণে একটি নির্বাচিত ও শক্তিশালী কমিটির অভাব দীর্ঘদিন ধরে অনুভূত হচ্ছিল। অবশেষে ১১ জুলাইয়ের ভোটের মাধ্যমে সমিতি তার স্থবিরতা কাটিয়ে চলচ্চিত্র নির্মাণ ও পরিবেশনায় নতুন গতি আনবে-এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ সদস্যরা।

ভিওডি বাংলা/শাহাদাত হোসেন/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
আর্জেন্টিনার জয় ও মেসির হ্যাটট্রিকে উচ্ছ্বসিত নাদিয়া-নাঈম দম্পতি
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
তিন লাখ টাকার চেক পাচ্ছেন ভাইরাল লাইলী বাউল
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’
দর্শক চাহিদায় নতুন শো-টাইমে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখারপুল’