• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

তেলের সংকট আংশিক কৃত্রিম: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি    ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পি.এম.
ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে এক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বিভিন্ন পেট্রল পাম্পে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। 

তবে এই সংকট পুরোপুরি সরবরাহ ঘাটতির কারণে নয়, কিছুটা কৃত্রিম বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে ঠাকুরগাঁও পৌর মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ঘূর্ণিঝড় ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনের জন্য ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ করা হয়। একই সঙ্গে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জেলা পরিষদের মাধ্যমে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন কার্যক্রমও তুলে ধরা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কিছু অসাধু ব্যবসায়ী জ্বালানি তেল মজুত করে কালোবাজারে বিক্রি করছে। ফলে বাজারে অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এ ধরনের অনিয়ম বন্ধে স্থানীয় প্রশাসনকে নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, অন্যায়কে প্রশ্রয় না দিয়ে সবাইকে সচেতন থাকতে হবে। মিথ্যা তথ্য ও গুজব ছড়িয়ে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা চলছে বলেও তিনি অভিযোগ করেন।

দেশকে শান্তিপূর্ণ, উন্নত ও স্থিতিশীল অবস্থায় দেখতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী