• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

স্থানীয় নির্বাচন জাতীয় নির্বাচনের চেয়েও কঠিন হবে: পানিসম্পদমন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি    ২৪ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ পি.এম.
কথা বলছেন পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: সংগৃহীত

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দলীয় প্রতীক না থাকায় জাতীয় নির্বাচনের তুলনায় স্থানীয় সরকার নির্বাচন আরও কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। সামনে ইউনিয়ন পরিষদের নির্বাচন রয়েছে, তাই যোগ্য ও জনপ্রিয় প্রতিনিধিকে নির্বাচিত করতে এখন থেকেই সজাগ থাকতে হবে।

শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজী ফতেহ মোহাম্মদিয়া দাখিল মাদরাসায় আয়োজিত বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে নির্বাচিত স্থানীয় সরকারের প্রতিনিধি না থাকায় সাধারণ মানুষ নানা সমস্যার মুখোমুখি হচ্ছে। দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়ার কারণে তৃণমূল পর্যায়ে গ্রামীণ এলাকাগুলো বিভিন্ন সংকটে পড়েছে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার দুই মাস পার হলেও স্থানীয় সরকারে প্রতিনিধি সংকট এখনো কাটেনি। অনেক এলাকায় চেয়ারম্যান ও সদস্য না থাকায় সেবাপ্রদান ব্যাহত হচ্ছে।

স্থানীয় নির্বাচন প্রসঙ্গে এ্যানি বলেন, যারা জনবান্ধব এবং জনগণের জন্য কাজ করেছেন, তাদেরই চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়া হবে। তবে একই পদে একাধিক প্রার্থী হলে জয়ের সম্ভাবনা কমে যায়—এ বিষয়টিও বিবেচনায় রাখতে হবে। তিনি জানান, যেকোনো সময় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে।

তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য পদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পদগুলোকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রীর একান্ত সচিব জামশেদ আলম রানা, লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপী এবং দিঘলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারোয়ারসহ অন্যান্যরা।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী