• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বিএনপিসহ সব দলের জন্য এনসিপির দরজা খোলা: সারজিস

নিজস্ব প্রতিবেদক    ২৪ এপ্রিল ২০২৬, ০৮:২৭ পি.এম.
বক্তব্য রাখছেন সারজিস আলম। ছবি: সংগৃহীত

বিএনপিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের জন্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দরজা উন্মুক্ত বলে জানিয়েছেন দলটির উত্তরবঙ্গের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।

তিনি বলেন, বিএনপি বা অন্য যেকোনো রাজনৈতিক দল করলেও তাদের কোনো সমস্যা নেই। তবে যারা পরিবর্তনের আকাঙ্ক্ষা নিয়ে আগামীর বাংলাদেশের রাজনীতি করতে চান, তাদের এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে রাজনৈতিক নেতৃবৃন্দ ও নাগরিকদের দলে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিএনপিকে উদ্দেশ্য করে সারজিস আলম বলেন, চাঁদাবাজিকে যদি কেউ ধারণ করে, তাহলে আগামীর বাংলাদেশে তাদের রাজনীতির কোনো অস্তিত্ব থাকবে না। জনগণের আকাঙ্ক্ষার পথে রাজনীতি করতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ বা কোনো ধরনের ফৌজদারি অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট না থাকলে এবং জুলাই গণঅভ্যুত্থানবিরোধী অবস্থানে না থাকলে সবাইকে এনসিপিতে যোগ দেওয়ার আহ্বান জানানো হচ্ছে। পুরোনো রাজনৈতিক বন্দোবস্ত ভেঙে নতুনভাবে নির্বাচন করার সুযোগ থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

এ সময় তিনি তারেক রহমানকে নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, বাংলাদেশে আসার আগে তারেক রহমান বলেছিলেন, দেশে ফেরা শুধু তার ইচ্ছার ওপর নির্ভর করে না। তাহলে তিনি কার কার সঙ্গে সমঝোতা করে দেশে ফিরেছেন, তা জানা প্রয়োজন।

এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, ভারতের সঙ্গে বিভিন্ন ঘটনার পরও গুরুত্বপূর্ণ বিষয়ে অগ্রগতি কেন হচ্ছে না, তা জনগণের জানা দরকার।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের