• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মালয়েশিয়ায় মদ্যপ সেনা কর্মকর্তার গাড়িচাপায় বাংলাদেশির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক    ২৪ এপ্রিল ২০২৬, ১০:০৮ পি.এম.
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার কুয়ালালামপুরে এক মদ্যপ সেনা কর্মকর্তার বেপরোয়া গাড়ির ধাক্কায় এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। নিহতের নাম মুজাহিদ মিল্লাদ (২২)। এ ঘটনায় আহত হন তার স্ত্রী তাবাসসুম আবিদা। 

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোরে কুয়ালালামপুরের এমইএক্স (MEX) হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর অভিযুক্ত সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।

কুয়ালালামপুর ট্রাফিক তদন্ত ও আইন প্রয়োগকারী বিভাগের প্রধান মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ঈসা জানান, ভোর ৫টা ৩৮ মিনিটে দুর্ঘটনার খবর পায় পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, ৩১ বছর বয়সী ওই সেনা কর্মকর্তা তার ব্যক্তিগত ফোর্ড ফিয়েস্তা গাড়ি নিয়ে ভুল পথে হাইওয়েতে উঠে পড়েন। এ সময় বিপরীত দিক থেকে আসা বিমানবন্দর ফেরত একটি পেরোদুয়া আলজা ট্যাক্সির সঙ্গে গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত সেনা কর্মকর্তার ব্রেথঅ্যালাইজার পরীক্ষায় তার রক্তে অ্যালকোহলের মাত্রা অনুমোদিত সীমার চেয়ে অনেক বেশি পাওয়া গেছে। তার বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে মৃত্যু ঘটানোর অভিযোগে সড়ক পরিবহন আইনের ৪৪(১) ধারায় মামলা করা হয়েছে।

এদিকে মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী খালেদ নরদিন এক বিবৃতিতে বলেন, অভিযুক্ত ব্যক্তি সামরিক বাহিনীর সদস্য হলেও পুরো ঘটনার তদন্ত বেসামরিক পুলিশের অধীনেই চলবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়, দোষী প্রমাণিত হলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ভিওডি বাংলা/বিন্দু/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার