• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

জুলাই শহীদ-যোদ্ধাদের নিয়ে জামায়াতের জাতীয় সমাবেশ আজ

নিজস্ব প্রতিবেদক    ২৫ এপ্রিল ২০২৬, ০৮:৪৪ এ.এম.
ছবি-ভিওডি বাংলা

রাজধানীতে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের অংশগ্রহণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ আজ অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এ সমাবেশ শুরু হওয়ার কথা রয়েছে।

দলটির পক্ষ থেকে গত বুধবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ’ শিরোনামে আয়োজিত এ কর্মসূচিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১১টি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

জামায়াতের নেতারা জানিয়েছেন, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবার ও অংশগ্রহণকারী যোদ্ধাদের দাবিদাওয়া তুলে ধরতেই এ সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশকে ঘিরে ইতোমধ্যে দলীয় নেতাকর্মীদের মধ্যে প্রস্তুতি লক্ষ্য করা গেছে।

দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার শুক্রবার (২৪ এপ্রিল) দিবাগত রাতে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘দেশের নাগরিক অধিকার প্রতিষ্ঠা ও রাষ্ট্র সংস্কারের দাবিতে চব্বিশের জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ জীবন দিয়েছেন, আহত হয়েছেন এবং অনেকে পঙ্গুত্ববরণ করেছেন।’

তিনি আরও বলেন, ‘জুলাই অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা অনুযায়ী গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটে প্রায় ৭০ শতাংশ ভোটার হ্যাঁ ভোট দিয়েছেন। কিন্তু একই দিনে অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করলেও গণভোটের রায় বাস্তবায়নে গড়িমসি করছে।’

মিয়া গোলাম পরওয়ারের দাবি, গণভোটের ফল বাস্তবায়নে বিলম্ব করা হচ্ছে, যা জুলাইয়ের আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধা ও শহীদদের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল। তিনি বলেন, ‘এটি শহীদদের আত্মত্যাগের অবমূল্যায়ন এবং গোটা জাতির সঙ্গে প্রতারণার সামিল।’

তিনি দেশব্যাপী জুলাই শহীদ পরিবারের সদস্য ও আন্দোলনে অংশগ্রহণকারী যোদ্ধাদের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে সমাবেশ সফল করতে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার কথাও উল্লেখ করেন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই সমাবেশের মাধ্যমে জামায়াতে ইসলামী তাদের অবস্থান আরও সুস্পষ্ট করতে চাচ্ছে এবং চলমান রাজনৈতিক ইস্যুগুলোতে জনসমর্থন সংগঠনের চেষ্টা করছে। বিশেষ করে গণভোটের ফল বাস্তবায়ন প্রশ্নে দলটির অবস্থান এ সমাবেশে গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের