• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

লক্ষ্মীপুরে পরিবার পরিকল্পনা বিভাগের সঙ্গে পানি সম্পদ মন্ত্রীর মতবিনিময়

লক্ষ্মীপুর প্রতিনিধি    ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পি.এম.
ছবি: সংগৃহীত

সেবা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্য নিয়ে লক্ষ্মীপুরে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেছেন পানি সম্পদ মন্ত্রী মোঃ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

শুক্রবার (২৫ এপ্রিল) শহরের কালেক্টরেট স্কুল রোডে মন্ত্রীর নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় পরিবার পরিকল্পনা বিভাগের চলমান কার্যক্রম, সেবার মান, মাঠপর্যায়ের সমস্যা এবং সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় মাঠপর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরেন কর্মকর্তারা এবং সেবা কার্যক্রম উন্নত করতে প্রয়োজনীয় সহযোগিতার আহ্বান জানান।

মতবিনিময় সভায় পানি সম্পদ মন্ত্রী এ্যানি চৌধুরী সংশ্লিষ্টদের আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে হবে এবং জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।

সভা শেষে অংশগ্রহণকারীরা পরিবার পরিকল্পনা সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক নাজমুল হাসান, সহকারী পরিচালক মাহবুব হাসান এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি প্রমুখ।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী