• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে শিবির নেতার পদত্যাগ

পটুয়াখালী প্রতিনিধি    ২৫ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পি.এম.
সংগৃহীত ছবি

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন পটুয়াখালীর মহিপুরে মো. ইব্রাহিম নামে এক ছাত্রশিবির নেতা।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ছাত্রশিবিরের এক নেতা। ব্যক্তিগত সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি ভবিষ্যতে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত না থাকার কথাও জানিয়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ ঘোষণা দেন ছাত্রশিবির নেতা মো. ইব্রাহিম।

তার পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

“বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই মহান আল্লাহর রহমতে ভালো আছেন। আজ ব্যক্তিগত একটি সিদ্ধান্তের বিষয়ে আপনাদের অবগত করার জন্য এই পোস্টটি লিখছি।

দীর্ঘ দিন ধরে আমি 'বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মহিপুর থানা শাখার' সাথে যুক্ত ছিলাম এবং সেখানে একটি সাংগঠনিক দায়িত্ব পালন করেছি। এই দীর্ঘ পথচলায় আমি অনেক কিছু শিখেছি এবং অনেকের সাথে কাজ করার সুযোগ হয়েছে।

তবে সময়ের সাথে সাথে এবং সাম্প্রতিক পরিস্থিতি ও ব্যক্তিগত উপলব্ধির জায়গা থেকে আমি বর্তমানে সক্রিয় রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছি। আমি মনে করি, দেশের সেবা এবং নৈতিক কাজের ক্ষেত্র শুধু নির্দিষ্ট কোনো গণ্ডিতে সীমাবদ্ধ নয়। বরং একজন সচেতন নাগরিক হিসেবে আমি এখন থেকে স্বতন্ত্র অবস্থান থেকে সমাজের কল্যাণে কাজ করতে চাই।

তাই আজ থেকে আমি আমার বর্তমান সাংগঠনিক পদ এবং উক্ত সংগঠনের সকল কার্যক্রম থেকে আনুষ্ঠানিকভাবে অব্যাহতি গ্রহণ করছি। ভবিষ্যতে আমি আর কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হওয়ার কোনো পরিকল্পনা রাখছি না। আমার এই সিদ্ধান্ত সম্পূর্ণ ব্যক্তিগত এবং দীর্ঘ চিন্তাভাবনার ফসল।

যাদের সাথে অতীতে কাজ করেছি, তাদের প্রতি আমার সম্মান ও শুভকামনা রইল। তবে এখন থেকে আমি কেবল সাধারণ একজন নাগরিক হিসেবে নিজের পেশা, পরিবার এবং ব্যক্তিগত জীবন নিয়ে এগিয়ে যেতে চাই। সবার কাছে দোয়া ও ভালোবাসা প্রার্থী।”

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী