• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
অবৈধ দখল ও বর্জ্য ব্যবস্থাপনায় ডিএসসিসির কঠোর অভিযান বিএনপিকর্মীকে ‘খেয়ে’ ফেলার হুমকি দিলেন এমপি হানজালা বন্ধ ও অলাভজনক কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: ডিএসসিসি প্রশাসক আদালতে তথ্য সংগ্রহে পুলিশের বাধা, আহত ২ সাংবাদিক টেক্সটাইলে আধুনিক প্রযুক্তি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে যোগদান জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যা, পলাতক আসামি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে দেখতে শিশুদের ‘ভোঁ দৌড়’, মাঠজুড়ে উচ্ছ্বাস ভার্সাই প্রাসাদে ট্রাম্পের মধ্যরাতের নাটক

র‍্যাবের অভিযান

বিদেশি পিস্তলসহ ‘শুটার সাদ্দাম’ ও তার ২ সহযোগী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক    ২৬ এপ্রিল ২০২৬, ১২:১৩ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশন এলাকায় র‍্যাবের অভিযানে বিদেশি পিস্তলসহ ‘শুটার সাদ্দাম’ ও তার ২ সহযোগী গ্রেপ্তার হয়েছে। এ সময় একটি অবৈধ বিদেশি পিস্তল ও একটি সাদা রঙের হাইস গাড়িও উদ্ধার করা হয়। 

শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে তাদের গ্রেপ্তারর করা হয় বলে শনিবার রাতে র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তার অন্য দুজন হলেন, সেলিম (২৮),  মো. আলভি (৩০)।

র‍্যাব-৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে আগারগাঁও এলাকায় কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী অপরাধমূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মেট্রোস্টেশনের নিচে একটি সাদা হাইস গাড়িতে অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। পরে সাদ্দামের দেওয়া তথ্যের ভিত্তিতে গাড়িটি তল্লাশি করে অবৈধ বিদেশি পিস্তলটি উদ্ধার করা হয়।

অস্ত্রভাড়া ও চাঁদাবাজি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, এই অস্ত্র দিয়ে তারা মিরপুর ও কাফরুলসহ ঢাকার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের মতো অপরাধ করতো। এছাড়া, খুন ও অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তারা পেশাদার অপরাধীদের কাছে অস্ত্রটি ভাড়ায় সরবরাহ করতো।

পূর্বের মামলা, র‍্যাবের প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৫টির বেশি এবং সেলিমের বিরুদ্ধে ৭টিরও বেশি মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ভিওডি বাংলা/আরকেএইচ/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুরস্কৃত হলেন ছিনতাইকারীদের হামলায় আহত আদাবর থানার ওসি-এসআই
পুরস্কৃত হলেন ছিনতাইকারীদের হামলায় আহত আদাবর থানার ওসি-এসআই
রামপুরায় গুলিবিদ্ধ ‘কাইল্লা পলাশ’ মারা গেছেন
রামপুরায় গুলিবিদ্ধ ‘কাইল্লা পলাশ’ মারা গেছেন
ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির অভিযানের আগে মাইকিং
ফুটপাত দখলমুক্ত করতে ডিএসসিসির অভিযানের আগে মাইকিং