• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

তারেক রহমানের সঙ্গে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক    ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ এ.এম.
প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।  বৈঠকে দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট, বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের অভ্যন্তরীণ কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ নিয়ে আলোচনা হয়।

শনিবার (২৫ এপ্রিল) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে পৃথকভাবে এ বৈঠক হয়। বৈঠক সূত্র জানায়, মূলত তৃণমূল পর্যায়ে সাংগঠনিক সমন্বয় জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন বিএনপি চেয়ারম্যান।  বিশেষ করে ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের মতো গুরুত্বপূর্ণ অঙ্গসংগঠনগুলোর বর্তমান অবস্থা এবং আগামী দিনে তাদের ভূমিকা কেমন হবে, এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে অংশ নেওয়া এক নেতা বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সন্ধ্যার পর দুই সংগঠনের শীর্ষ নেতাদের ডাকেন। সেখানে দলীয় চেয়ারম্যান অঙ্গসংগঠনগুলোর সাংগঠনিক অবস্থান জানতে চান। একই সঙ্গে সংগঠনগুলোকে শক্তিশালী ও কার্যকরী করতে করণীয় বিষয়ে মতামত নেন। বিশেষ করে আগামী দিনগুলোতে নতুন প্রজন্মের নেতৃত্বকে সামনে নিয়ে আসার যে পরিকল্পনা চেয়ারম্যানের রয়েছে সেটি আবারও ব্যক্ত করেন।

বৈঠক সূত্র জানায়, বিএনপি ও অঙ্গসংগঠনগুলোকে শক্তিশালী করতে হলে তৃণমূলের সঙ্গে কেন্দ্রের দূরত্ব কমিয়ে আনতে হবে এবং জনগণের যৌক্তিক দাবির পক্ষে রাজপথে সক্রিয় থাকার বিষয়ে নির্দেশনা দেন তারেক রহমান। এ ছাড়া চলমান পরিস্থিতিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীদের ভূমিকা নিয়েও আলোচনা হয়।

পৃথক এসব বৈঠকে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ শীর্ষ ৪ নেতা অংশ নেন, অন্যদিকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বৈঠকে অংশ নেন। এ সময় বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের