• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বায়ুদূষণে শীর্ষে দিল্লি, ঢাকার বাতাস আজ ‘সহনীয়’

ভিওডি বাংলা ডেস্ক    ২৬ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ এ.এম.
ফাইল ছবি

বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় আজ শীর্ষস্থানে রয়েছে ভারতের রাজধানী দিল্লি। দূষণ সূচকে দিল্লির পরেই অবস্থান করছে নেপালের কাঠমান্ডু এবং তৃতীয় স্থানে রয়েছে চীনের চেংদু। অন্যদিকে রাজধানী ঢাকার বায়ুমান আজ কিছুটা ভালো অবস্থানে রয়েছে। দূষণ তালিকায় ঢাকার অবস্থান ১৬ নম্বরে।

আজ রোববার (২৬ এপ্রিল) সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) রিয়েল টাইম তথ্য থেকে বিষয়টি জানা গেছে।

আইকিউএয়ার-এর তথ্যমতে, আজ দিল্লির দূষণ স্কোর ২৩২, যার অর্থ সেখানকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা কাঠমান্ডুর স্কোর ১৬৩, যা স্বাস্থ্যঝুঁকির দিক থেকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

বিপরীতে, ঢাকার বায়ুমান আজ তুলনামূলক স্বস্তিদায়ক। সকাল পর্যন্ত ঢাকার দূষণ স্কোর রেকর্ড করা হয়েছে ৯৪। আইকিউএয়ার-এর মানদণ্ড অনুযায়ী, এই স্কোর নির্দেশ করে যে ঢাকার বাতাস বর্তমানে ‘সহনীয়’ বা ভালো মানের পর্যায়ে রয়েছে।

বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর মতে, বায়ুদূষণের স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তাকে ‘ভালো’ ধরা হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’ বা ‘সহনীয়’ হিসেবে বিবেচিত। 

এছাড়া ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর। ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর। ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ বা বিপজ্জনক।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী