• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
জরুরি সেবার যানবাহনে তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী এক কারখানাতেই ঘণ্টায় ১২ হাজার ঘনফুট গ্যাস চুরি ইরান যুদ্ধে ব্যবহৃত ফেয়ারফোর্ড ঘাঁটিতে অগ্নিকাণ্ড, তোলপাড় যুক্তরাজ্যে ৫ বিভাগে কালবৈশাখীর শঙ্কা, শিলাবৃষ্টির সতর্কতা এসএসসি পরীক্ষার হলে ফ্যান খুলে পরীক্ষার্থী আহত প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন দেলোয়ার হোসেন মুক্তিযুদ্ধের আদর্শে গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বান প্রতিমন্ত্রী ইশরাকের বোরকা পরে চুরির চেষ্টা, বৃদ্ধের সাহসিকতায় আটক দুর্বৃত্ত ঢাকায় দুই সিটির হকার পুনর্বাসনে নীতিমালা হচ্ছে ক্রমেই বাড়ছে হামে আক্রান্ত, আরও ৮ মৃত্যু

শ্যামপুরে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ার ঘোষণা হিরণের

বিনোদন ডেস্ক    ২৬ এপ্রিল ২০২৬, ১১:০৭ এ.এম.
হিরণ চট্টোপাধ্যায় : ছবি: সংগৃহীত

টলিউড অভিনেতা ও রাজনীতিবিদ হিরণ চট্টোপাধ্যায় তার শৈশবের তিক্ত অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে নির্বাচনী অঙ্গীকারে এনেছেন স্বাস্থ্যসেবা উন্নয়নের প্রতিশ্রুতি। বাবা-মায়ের চিকিৎসাহীন মৃত্যুর স্মৃতি এখনও তাকে তাড়িয়ে বেড়ায়-আর সেই অভিজ্ঞতাই তাকে রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিতে উদ্বুদ্ধ করেছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হাওড়ার শ্যামপুর আসন থেকে বিজেপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। ইতোমধ্যে তার সমর্থনে বড় ধরনের শোডাউন করেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, যা নির্বাচনী লড়াইয়ে বাড়তি আলোচনার জন্ম দিয়েছে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওবার্তায় হিরণ তার ব্যক্তিগত জীবনের বেদনাদায়ক অভিজ্ঞতা তুলে ধরেন। তিনি বলেন, ১৯৯০-এর দশকে রাজ্যের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ছিল অত্যন্ত দুর্বল, আর দারিদ্র্যের কারণে তার পরিবার চিকিৎসা সুবিধা পায়নি। ফলে তার বাবা-মা বিনা চিকিৎসায় মারা যান। এই বাস্তবতা তাকে গভীরভাবে নাড়া দেয় এবং তিনি মনে করেন, এখনও অনেক ক্ষেত্রে সেই পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি।

এই প্রেক্ষাপটে হিরণ ঘোষণা দিয়েছেন, নির্বাচনে জয়ী হলে শ্যামপুর এলাকায় একটি আধুনিক সুপার স্পেশালিটি হাসপাতাল নির্মাণ করবেন। তার দাবি, এতে এলাকার সাধারণ মানুষ উন্নত চিকিৎসা পাবেন এবং আর কাউকে চিকিৎসার অভাবে প্রাণ হারাতে হবে না।

তবে নির্বাচনের আগে ব্যক্তিগত জীবন নিয়েও আলোচনায় রয়েছেন এই অভিনেতা। চলতি বছরের শুরুতে দ্বিতীয় বিয়ে করার পর বিতর্কে জড়ান তিনি। অভিযোগ রয়েছে, প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই নতুন করে বিয়ে করেছেন। এ ঘটনায় প্রথম পক্ষের স্ত্রী ও সন্তানের করা মামলায় আইনি জটিলতার মুখোমুখিও হতে হয়েছে তাকে।

ভিওডি বাংলা/জা

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অভিযোগের মাঝেই শান্তি খুঁজছেন নুসরাত জাহান
অভিযোগের মাঝেই শান্তি খুঁজছেন নুসরাত জাহান
অভিনেতা তারিকুজ্জামান তপন আর নেই
অভিনেতা তারিকুজ্জামান তপন আর নেই
আজীবন সম্মাননায় আলমগীর, সেরা নিশো-তমা
মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫: আজীবন সম্মাননায় আলমগীর, সেরা নিশো-তমা