• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলা

ভিওডি বাংলা ডেস্ক    ২৬ এপ্রিল ২০২৬, ১১:২৭ এ.এম.
পেনাংয়ে আয়োজিত প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় অংশগ্রহণকারীদের একাংশ: ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং কল্যাণমূলক কার্যক্রম জোরদারের লক্ষ্যে এক বর্ণিল মিলনমেলার আয়োজন করা হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) মালয়েশিয়ার পেনাংয়ে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ হাইকমিশন, কুয়ালালামপুর এবং পারকেসো (সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশন)।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন পারকেসোর ফরেন ওয়ার্কার্স ডিভিশনের প্রধান মিস্টার হারিরি হারুন এবং ডিরেক্টর মিসেস পুয়ান রাফিদাহ বিনতি আব্দুল রহিম।

এছাড়াও পারকেসোর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন কোম্পানির প্রতিনিধি, রেমিট্যান্স হাউসের প্রতিনিধিসহ প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মালয়েশিয়ার বিভিন্ন খাতে কর্মরত বিপুল সংখ্যক বাংলাদেশি শ্রমিকের অংশগ্রহণে অনুষ্ঠানস্থলটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর পারকেসোর উদ্যোগে প্রবাসী কর্মীদের জন্য গৃহীত বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম তুলে ধরা হয় পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে। এতে কর্মীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, সামাজিক সুরক্ষা এবং ক্ষতিপূরণ সুবিধাসহ বিভিন্ন বিষয় বিস্তারিতভাবে উপস্থাপন করা হয়।

বক্তারা প্রবাসী শ্রমিকদের অধিকার সুরক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ এবং কল্যাণমূলক সুবিধা সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মালয়েশিয়া ও বাংলাদেশের মধ্যে শ্রমবাজার ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তারা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রবাসী কর্মীরা শুধু বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন না, বরং দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের শ্রম ও অবদানকে যথাযথভাবে মূল্যায়ন করা জরুরি বলেও মত দেন বক্তারা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
দক্ষিণ সুদানে বাংলাদেশি সেনাসদস্যের মৃত্যু
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
জাপানে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার
সৌদি আরবে প্রাণ গেল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার