• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

গরমে কেন বাড়ে পেটের সমস্যা?

লাইফস্টাইল    ২৬ এপ্রিল ২০২৬, ১২:২২ পি.এম.
ছবি: সংগৃহীত

গরমকালে জ্বর, কাশি কিংবা গ্যাস্ট্রিকের পাশাপাশি সবচেয়ে বেশি দেখা দেয় পেটের নানা সমস্যা। ডায়রিয়া, বমি, ফুড পয়জনিং, অ্যাসিডিটি এমনকি কোষ্ঠকাঠিন্যও এখন সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসকদের মতে, তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে এসব সমস্যা দ্রুত বেড়ে যায়, যা অনেক সময় গুরুতর আকার ধারণ করতে পারে।

গরমে শরীরে পানির ঘাটতি বা ডিহাইড্রেশন একটি বড় সমস্যা। পর্যাপ্ত পানি না খেলে হজম প্রক্রিয়া স্বাভাবিক থাকে না। ফলে খাবার ঠিকভাবে ভাঙতে পারে না, গ্যাস, পেটফাঁপা ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দেয়। 

উচ্চ তাপমাত্রায় খাবার দ্রুত নষ্ট হয়ে যায় এবং ব্যাকটেরিয়া জন্মায়। এসব খাবার খেলে ফুড পয়জনিংয়ের ঝুঁকি বেড়ে যায়, যার ফলে বমি, পাতলা পায়খানা ও পেট ব্যথা দেখা দিতে পারে।

গরমে অনেকেই রাস্তার কোল্ড ড্রিংকস, আখের রস, তরমুজের শরবত বা ফাস্টফুড খেয়ে থাকেন। কিন্তু এসব খাবার ও পানীয় অনেক সময় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়, যা ভাইরাস ও ব্যাকটেরিয়ার মাধ্যমে শরীরে সংক্রমণ ঘটাতে পারে।

গরমে অনেকেরই খিদে কমে যায়, ফলে সময়মতো খাবার খাওয়া হয় না। এই অনিয়ম গ্যাস, অস্বস্তি, বমি বমি ভাব ও হজমজনিত সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।

বিশেষজ্ঞদের মতে, কিছু সাধারণ নিয়ম মানলেই গরমে পেটের অনেক সমস্যা প্রতিরোধ করা সম্ভব।

হালকা, সহজপাচ্য ও কম তেল-মশলাযুক্ত খাবার খেতে হবে, প্রতিদিন অন্তত ২.৫ থেকে ৩ লিটার পানি পান করা জরুরি, ডাবের পানি, ওআরএস ও লবণ-চিনির শরবত খাওয়া উপকারী, রাস্তার খাবার ও ফাস্টফুড যতটা সম্ভব এড়িয়ে চলা উচিত, বাসি বা দীর্ঘক্ষণ বাইরে রাখা খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে ও খাবারের আগে ও পরে ভালোভাবে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

চিকিৎসকরা আরও জানান, গরমে পেট খারাপ হলে হালকা খাবার যেমন ভাত, চিঁড়া ও ওআরএস গ্রহণ করলে দ্রুত উপকার পাওয়া যায়।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘুমের শত্রু ছারপোকা
ঘুমের শত্রু ছারপোকা
হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়
হিটস্ট্রোকের আগে শরীর যেসব সংকেত দেয়
অতিরিক্ত মাংস খাওয়ার পর গ্যাস্ট্রিক ও বদহজমে কী খাবেন?
অতিরিক্ত মাংস খাওয়ার পর গ্যাস্ট্রিক ও বদহজমে কী খাবেন?