• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বোরকা পরে চুরির চেষ্টা, বৃদ্ধের সাহসিকতায় আটক দুর্বৃত্ত

নিজস্ব প্রতিবেদক    ২৬ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পি.এম.
ছবি: সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গভীর রাতে বোরকা পরে গ্রিল বেয়ে চারতলায় উঠে এক বৃদ্ধের গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে চুরির চেষ্টা চালায় এক দুর্বৃত্ত। তবে ভুক্তভোগী বৃদ্ধের সাহসিকতা ও উপস্থিত বুদ্ধিমত্তায় ঘটনাস্থলেই আটক হয় অভিযুক্ত।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার জানায়, আটক ব্যক্তি সুজন—যিনি ওই বাসার প্রাক্তন কর্মচারী। এর আগে ডলার চুরির অভিযোগে তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম রোববার (২৬ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, চুরির চেষ্টার ঘটনায় সুজন নামে একজনকে আটক করা হয়েছে। ভুক্তভোগী পরিবার মামলা করলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, আটক ব্যক্তি আগে ওই বাসায় কাজ করতেন এবং চুরির অভিযোগে তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (২৫ এপ্রিল) রাত প্রায় ১টার দিকে বোরকা পরে গ্রিল বেয়ে চারতলায় উঠে আসে সুজন। এরপর ঘুমন্ত অবস্থায় থাকা ৭৮ বছর বয়সী আনোয়ারের গলায় ছুরি ধরে টাকা দাবি করে। সে সময় বাসায় তিনি একাই ছিলেন।

তবে পরিস্থিতি বুঝে দ্রুত প্রতিরোধ গড়ে তোলেন আনোয়ার। তিনি দুর্বৃত্তের ছুরি ধরা হাত চেপে ধরে ধাক্কা দিয়ে মেঝেতে ফেলে দেন এবং চিৎকার করে সাহায্য চান। তার চিৎকারে প্রথমে কেয়ারটেকার, পরে আশপাশের বাসিন্দারা এগিয়ে এসে সুজনকে আটক করে বেঁধে ফেলে।

পরে বোরকার নিকাব সরালে দেখা যায়, আটক ব্যক্তি ওই বাসার সাবেক কর্মচারী সুজন।

পরিবারের দাবি, সুজন মাদকাসক্ত এবং অনলাইন জুয়ায় জড়িয়ে পড়েছিল।

ভিওডি বাংলা/এমআই/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী