• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

এসএসসি পরীক্ষার হলে ফ্যান খুলে পরীক্ষার্থী আহত

নোয়াখালী প্রতিনিধি    ২৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পি.এম.
সংগৃহীত ছবি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষার হলে আকস্মিকভাবে সিলিং ফ্যান খুলে পড়ে এক পরীক্ষার্থী আহত হওয়ার ঘটনা ঘটেছে। এতে তার মাথার একপাশ কেটে যায়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবারও পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।

রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থী জাফরুল হুসাইনের ছেলে মো. নিয়ামুল হাসান। সে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী এবং তার রোল নম্বর ১৯২২৬৭।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরীক্ষা চলাকালে হঠাৎ করে কক্ষের সিলিং ফ্যান খুলে সরাসরি এক পরীক্ষার্থীর মাথার ওপর পড়ে। এতে ফ্যানের পাখার আঘাতে সে সামান্য আহত হয় এবং মাথা কেটে যায়। এ ঘটনায় কক্ষের অন্যান্য পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য পরীক্ষার কার্যক্রমে বিঘ্ন ঘটে।

খবর পেয়ে বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় উপজেলা হাসপাতাল থেকে একটি মেডিকেল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে সে পুনরায় পরীক্ষায় অংশ নেয়।

চিকিৎসা গ্রহণ ও আহত হওয়ার কারণে পরীক্ষার সময় নষ্ট হওয়ায় তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দিয়ে পরীক্ষা সম্পন্ন করার সুযোগ দেওয়া হয়।

স্থানীয়দের দাবি, কেন্দ্রের কিছু কক্ষে পুরোনো ও ঝুঁকিপূর্ণ ফ্যান থাকায় এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। তারা দ্রুত শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও বৈদ্যুতিক সরঞ্জাম সংস্কারের দাবি জানিয়েছেন।

বেগমগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষা চলাকালে ফ্যান খুলে পড়ে এক শিক্ষার্থী আহত হয়। তাৎক্ষণিক চিকিৎসা দেওয়ার পর সে আবার পরীক্ষায় অংশ নেয়। কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধিরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এবং তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী