• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে ছাত্রদল নেত্রীর ইসিতে আপিল

নিজস্ব প্রতিবেদক    ২৬ এপ্রিল ২০২৬, ০৬:০০ পি.এম.
চন্দ্রা চাকমা। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছেন  ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক চন্দ্রা চাকমা।  

রোববার (২৬ এপ্রিল) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) বরাবর করা আবেদনে চন্দ্রা উল্লেখ করেন, ‘সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাধবী মারমা জেলা পরিষদের সদস্যের পদ থেকে পদত্যাগ না করে আইনি প্রক্রিয়া অনুসরণ ছাড়াই গত ২১ এপ্রিল জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। যা আইনগতভাবে অবৈধ। ’

আবেদনপত্র জমা দিয়ে বের হওয়ার সময় নির্বাচন কমিশন সচিবালয়ে চন্দ্রা সাংবাদিকদের বলেন, ‘আমিও একজন প্রার্থী ছিলাম।  বিএনপি থেকে নমিনেশন কিনেছিলাম এবং নির্বাচন কমিশন অফিস থেকেও আমি কিনেছিলাম।’

মাধবী মারমা পদত্যাগ করেননি দাবি করে তিনি বলেন, ‘উনি ২১ তারিখে কিন্তু এখানে তার মনোনয়নপত্র সবকিছু দাখিল করেছেন। যার কারণে তিনি জেলা পরিষদের আইন যেমন লঙ্ঘন করেছেন, তেমনি নির্বাচন কমিশনের আইনও লঙ্ঘন করেছেন।'

তবে চন্দ্রা চাকমার এই অভিযোগ অস্বীকার করেছেন সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত প্রার্থী মাধবী মারমা।   
মোবাইল ফোনে সাংবাদিকদের তিনি বলেন, ‘ইতিমধ্যে পদত্যাগ করা হয়ে গেছে এবং এটার কপি অনুমোদন হয়ে যেখানে যাওয়ার সেখানে চলেও গেছে।  আমি ২০ এপ্রিল পদত্যাগ করেছি।’

ভিওডি বাংলা/বিন্দু/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের