• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

ইউএনওর ওপর হামলা, ৩০০ জনের বিরুদ্ধে মামলা

পঞ্চগড় প্রতিনিধি    ২৬ এপ্রিল ২০২৬, ০৭:২১ পি.এম.
সংগৃহীত ছবি

পঞ্চগড়ের দেবীগঞ্জে দায়িত্ব পালনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলা প্রশাসনের পেশকার সিরাজুল ইসলাম বাদী হয়ে দেবীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন।

মামলায় ২৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, মামলার পরপরই পুলিশ রাতে এলাকায় অভিযান চালায়। অভিযুক্তদের গ্রেপ্তারে সম্ভাব্য স্থানে নজরদারি জোরদার করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট পাম্পে তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

জানা যায়, শনিবার ভোর থেকেই পেট্রোল সরবরাহের খবর পেয়ে পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইন পড়ে। বেলা সাড়ে ১২টার দিকে তেল সরবরাহ কার্যক্রম পরিদর্শনে সেখানে যান ইউএনও সবুজ কুমার বসাক।

ঘটনাস্থলে পৌঁছে তিনি ফুয়েল কার্ড, মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন চালকদের সরে যেতে নির্দেশ দেন। এ সময় দুই মোটরসাইকেল চালক বৈধ কাগজপত্র না থাকায় তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা করা হয়।

এরপর লাইনে অপেক্ষমাণ প্রায় ৩০-৪০ জন মোটরসাইকেল চালক উত্তেজিত হয়ে ওঠেন। ধারণা করা হচ্ছে, তাদের অনেকেরই বৈধ কাগজপত্র ছিল না। একপর্যায়ে তারা ইউএনও ও সঙ্গে থাকা আনসার সদস্যদের দিকে তেড়ে আসে।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ইউএনওকে পাশের একটি বাড়িতে সরিয়ে নেওয়া হয়। এ সময় আনসার সদস্য তৈয়বুর রহমানকে মারধর করা হয় এবং তার কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়।

দেবীগঞ্জ থানার ওসি সেলিম মালিক জানান, ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট পাম্পে তেল বিক্রি বন্ধ থাকবে।

ইউএনওর ওপর হামলার এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারে অভিযান চলছে।

ভিওডি বাংলা/বিন্দু/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার