• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

কড়াইল বস্তিতে লিগ্যাল এইড ক্যাম্প উদ্বোধন করলেন আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৭ এপ্রিল ২০২৬, ১২:১৭ পি.এম.
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে রাজধানীর কড়াইল বস্তিতে ভ্রাম্যমাণ লিগ্যাল এইড ক্যাম্পের উদ্বোধন করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

সোমবার (২৭ এপ্রিল) সকালে এক অনুষ্ঠানে তিনি এ সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, “অসহায় ও অসমর্থ মানুষকে বিনামূল্যে আইনগত সহায়তা দিতে সরকার বদ্ধপরিকর। কেউ যদি এই সেবা থেকে বঞ্চিত হন, তবে সরাসরি আমাদের জানাবেন; আইন মন্ত্রণালয় দ্রুত ব্যবস্থা নেবে।”

অনুষ্ঠানে বিশেষভাবে আইনমন্ত্রীর সরাসরি অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। তিনি উদ্বোধনী মঞ্চ থেকেই কড়াইল বস্তির দুইজন নারীকে তাৎক্ষণিক আইনি পরামর্শ প্রদান করেন এবং তাদের সমস্যার সমাধানে দিকনির্দেশনা দেন।

দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের আইনি অধিকার নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়।

কড়াইল বস্তির মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এই ভ্রাম্যমাণ ক্যাম্প স্থাপনের ফলে সাধারণ মানুষ সহজেই আইনি পরামর্শ ও সহায়তা গ্রহণের সুযোগ পাবেন।

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
শিশু আয়াত হত্যা মামলায় আসামি আবীরের মৃত্যুদণ্ড
মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
শাপলা চত্বর হত্যা মামলা মোজাম্মেল হক বাবু ও ফারজানা রূপার দায় অস্বীকার
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের
নিজড়া ইউনিয়ন পরিষদের ভবন নির্মাণে আবেদন নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের