• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
তিন ফৌজদারি মামলায় মমতাজের জামিন বাজেটে কৃত্রিম হিসাব মেলানোর চেষ্টা হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য দ্বিতীয় যমুনা সেতু নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত উল্লেখযোগ্য প্রকল্প: মন্ত্রী রাজধানী‌তে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নি‌র্দেশ প্রধানমন্ত্রীর চলতি বছরের ফান ফুটবল উদ্বোধন করলেন প্রশাসক ও ক্রীড়া প্রতিমন্ত্রী সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’ ডা. জাহেদকে হেনস্তা: ভারতীয় দূতকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার সংশোধিত বাজেটে ব্যয় কমানোর প্রস্তাব বিচার বিভাগে সৃষ্টি হলো ৮২ স্থায়ী লিগ্যাল এইড পদ

গ্যাস সমস্যা সমাধানে মা-বোনদের জন্য আসছে ‘এলপিজি কার্ড’: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৭ এপ্রিল ২০২৬, ০১:৩৭ পি.এম.
যশোরের উলশী খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন শেষে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।  ছবি: সংগৃহীত

গ্যাসের সমস্যা সমাধানে সরকার ‘এলপিজি কার্ড’ প্রদানের উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের প্রতিটি সাধারণ ও নারীপ্রধান পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পাশাপাশি এলপিজি কার্ডও দেওয়া হবে।

সোমবার (২৭ এপ্রিল) যশোরের উলশীতে খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, রান্নাবান্নার বিষয়টি গ্রাম কিংবা শহর—সব জায়গার মা-বোনদের জন্যই কষ্টের। এই কষ্ট লাঘবে সরকার উদ্যোগ নিয়েছে।

তিনি বলেন, “যেভাবে সারা দেশের মায়েদের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হচ্ছে, সেভাবেই এলপিজি কার্ডও দেওয়া হবে। এর মাধ্যমে মা-বোনদের কাছে গ্যাস পৌঁছে দেওয়া সম্ভব হবে, যাতে রান্নার জন্য তাদের ভোগান্তি কমে।” 

নির্বাচনী প্রতিশ্রুতির কথা উল্লেখ করে তিনি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব গ্রামে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে।

তিনি আরও বলেন, “নির্বাচনের আগে আমরা খাল খননের কথা বলেছিলাম, সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছি। একইভাবে মা-বোনদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড দেওয়া হচ্ছে। ইনশাআল্লাহ, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের প্রতিটি গ্রামে মায়েদের হাতে এই কার্ড পৌঁছে দিতে চেষ্টা করব।”

ভিওডি বাংলা/আ

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংশোধিত বাজেটে ব্যয় কমানোর প্রস্তাব
সংশোধিত বাজেটে ব্যয় কমানোর প্রস্তাব
মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ
মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ
ঢাকা-নারিতা ফ্লাইট চালু ২৭ জুন: বিমানমন্ত্রী
ঢাকা-নারিতা ফ্লাইট চালু ২৭ জুন: বিমানমন্ত্রী