• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
এমপি পদ হারাচ্ছেন হান্নান মাসউদ, দাবি রাশেদ খাঁনের তিন ফৌজদারি মামলায় মমতাজের জামিন বাজেটে কৃত্রিম হিসাব মেলানোর চেষ্টা হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য দ্বিতীয় যমুনা সেতু নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত উল্লেখযোগ্য প্রকল্প: মন্ত্রী রাজধানী‌তে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নি‌র্দেশ প্রধানমন্ত্রীর চলতি বছরের ফান ফুটবল উদ্বোধন করলেন প্রশাসক ও ক্রীড়া প্রতিমন্ত্রী সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান প্রধানমন্ত্রীর নারীদের ক্ষমতায়নে নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’ ডা. জাহেদকে হেনস্তা: ভারতীয় দূতকে ডেকে ‘অসন্তোষ’ জানাল সরকার সংশোধিত বাজেটে ব্যয় কমানোর প্রস্তাব

রাজধানী‌তে দ্রুত এআই ক্যামেরা স্থাপন সম্পন্ন করার নি‌র্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক    ১৫ জুন ২০২৬, ০৭:৪৫ পি.এম.
প্রধানমন্ত্রী তা‌রেক রহমান। ছবি: ভিওডি বাংলা

যানজট নিরস‌নে রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা বসানোর কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নি‌র্দেশ দি‌য়ে‌ছেন প্রধানমন্ত্রী তা‌রেক রহমান। 

সোমবার (১৫ মে) সকা‌লে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন কক্ষে বৈঠ‌কে তি‌নি এ নি‌র্দেশ দেন ব‌লে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবা‌দিক‌দের জানিয়েছেন।

তি‌নি জানান, রাজধানীর যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি প্রধানমন্ত্রীর তৃতীয় বৈঠক। রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নে দ্রুত এআই ক্যামেরা বসানোর কাজ সম্পন্ন করতে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের বলেছেন।

এছাড়া, রাজধানীর পুরনো ও মেয়াদোত্তীর্ণ যানবাহনগুলো সরানোর বিষয়টিও আলোচনায় এসেছে। প্রধানমন্ত্রী এ বিষ‌য়েও প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। 

পরীক্ষামূলকভাবে গত ৭ মে থেকে ঢাকার বিভিন্ন ট্রাফিক পয়েন্টে এআই প্রযুক্তি ব্যবহার শুরু করছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এআইভিত্তিক ক্যামেরাগুলোতে সড়ক পরিবহন আইন ২০১৮ লঙ্ঘন শনাক্ত করার সফটওয়্যার সংযোজন করা হয়েছে।

গত মাসের মাঝামাঝি সময়ে রাজধানীর মোট ৩০টি গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে চালু থাকা সিগন্যাল লাইট পয়েন্টে এআই প্রযুক্তির পিটিজেড ক্যামেরা বসিয়ে কাজ করার কথা জানিয়েছে পুলিশ।

সফটওয়্যারের দেওয়া নির্দেশনা অনুযায়ী আইন লঙ্ঘন হলেই সেই গাড়ি শনাক্ত করছে ক্যামেরা। সে অনুযায়ী ডিজিটাল মামলা দেওয়া হচ্ছে গাড়ির মালিককে। ফ‌লে, এসব সড়‌কে যান চলাচ‌লে পর্যায়ক্রমে শৃঙ্খলা ফি‌রে আস‌ছে এবং যানজট সমস্যাও কমছে। 

বৈঠ‌কে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম, প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের প্রশাসক আবদুস সালাম, উত্তরের প্রশাসক শফিকুল ইসলাম খান, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি, মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরীসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊধর্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সংশোধিত বাজেটে ব্যয় কমানোর প্রস্তাব
সংশোধিত বাজেটে ব্যয় কমানোর প্রস্তাব
মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ
মন্ত্রীর পিছে টাকা নিয়ে ঘুরিনি: আদ্-দ্বীন কর্তৃপক্ষ
ঢাকা-নারিতা ফ্লাইট চালু ২৭ জুন: বিমানমন্ত্রী
ঢাকা-নারিতা ফ্লাইট চালু ২৭ জুন: বিমানমন্ত্রী