• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নেত্রকোণায় এক হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

নেত্রকোণা প্রতিনিধি    ২৭ এপ্রিল ২০২৬, ০৪:০১ পি.এম.
গ্রেপ্তারকৃত তিন আসামি। ছবি: ভিওডি বাংলা

নেত্রকোণায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবাসহ তিন নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে নেত্রকোণা মডেল থানা পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন নেত্রকোণা মডেল থানার অফিসার ইনচার্জ মো. আল মামুন সরকার। 

গ্রেপ্তারকৃতরা হলো- টুম্পা আক্তার (২৫), রেজিয়া (৪০) ও সোনিয়া আক্তার (২৫)। তারা সদর উপজেলার চল্লিশা ইউনিয়ন রাজেন্দ্রপুর লেভেল ক্রসিং এলাকার বাসিন্দা। তারা একই পরিবারের সদস্য। 

জানা যায়,  রবিবার দিবাগত  রাতে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর লেভেলক্রসিং সংলগ্ন এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এ সময় ১ হাজার পিস ইয়াবা ২টি ল্যাপটপ, ১২টি মোবাইল ও নগদ ৪৬ হাজার টাকাসহ তিন জনকে গ্রেফতার করে তারা।

পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হলে, বিজ্ঞ আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।

ভিওডি বাংলা/ বিন্দু

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত : এইচআরডব্লিউ
বাঙালি মুসলমানদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দিচ্ছে ভারত : এইচআরডব্লিউ