• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক    ২৭ এপ্রিল ২০২৬, ০৪:১১ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেছে জিয়া শিশু কিশোর মেলার নবগঠিত কেন্দ্রীয় কমিটি।

সোমবার (২৭ এপ্রিল) জিয়া উদ্যানে অবস্থিত মাজার প্রাঙ্গণে ফুলেল শ্রদ্ধা জানান সংগঠনের নেতারা। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সভাপতি জাহাঙ্গীর শিকদার। এ সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান অতিথির বক্তব্যে জিয়া সাংস্কৃতিক সংগঠন (জাসাস)-এর সাবেক সভাপতি এম এ মালেক বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিশুদের কল্যাণে নানা উদ্যোগ গ্রহণ করেছিলেন। তিনি শিশু একাডেমি প্রতিষ্ঠা করেন এবং শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন কর্মসূচি চালু করেন। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে শিশু পার্ক প্রতিষ্ঠার কথাও উল্লেখ করেন তিনি।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও শিশুদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নির্দেশনায় বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’ চালু হয়েছিল।

এম এ মালেক বলেন, জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার শিশুদের নিয়ে যে স্বপ্ন ছিল, তা বাস্তবায়নে জিয়া শিশু কিশোর মেলার নেতাকর্মীরা কাজ করে যাবেন।

সংগঠনের নেতারা আশা প্রকাশ করেন, নবগঠিত কেন্দ্রীয় কমিটির মাধ্যমে জিয়া শিশু কিশোর মেলার কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারিত হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদকপ্রাপ্ত ছড়াকার আবু সালেহ। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আশরাফুল আমিন, সিনিয়র সহ-সভাপতি কে এস হোসেন টমাস, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক দিন মোহাম্মদ দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক কবি ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক নাহিদুল ইসলাম নাহিদ, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ, সহ সংগীতবিষয়ক সম্পাদক শাহিন বিশ্বাস, আনোয়ার সরদার, আলোকচিত্রবিষয়ক সম্পাদক মির্জা সম্রাট, সহ দপ্তর সম্পাদক আহসান হাবিব সবুজ, প্রকাশনাবিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলমসহ কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

ভিওডি বাংলা/এমআই/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে ছাত্রদল নেত্রীর ইসিতে আপিল
মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে ছাত্রদল নেত্রীর ইসিতে আপিল
মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না : রিজভী
মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না : রিজভী
মির্জা ফখরুল ইসলামের কাছে লেবার পার্টি চেয়ারম্যানের খোলাচিঠি
মির্জা ফখরুল ইসলামের কাছে লেবার পার্টি চেয়ারম্যানের খোলাচিঠি