• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

মরহুম শফিউল আলম প্রধানের বড় ভাইয়ের ইন্তেকাল

নিজস্ব প্রতিবেদক    ২৭ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পি.এম.
ছবি : সংগৃহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-এর প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শফিউল আলম প্রধানের বড় ভাই শামসুল আলম মো: কবির প্রধান (৮২) ইন্তেকাল করেছেন। 

আজ সোমবার (২৭ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ১০টায় তিনি কানাডার টরেন্টো শহরে ইন্তেকাল করেন।  (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ২ দিন আগে তিনি ঢাকার প্রধান হাউস থেকে কানাডায় কন্যা কাশফি কবির তিথির বাসায় গিয়েছিলেন।  

কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, বিশিষ্ট কৃষিবিদ শামসুল আলম মো: কবির প্রধান বাংলাদেশ সুগার এন্ড ফুড ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের ডিরেক্টর হিসেবে বরেণ্য কর্মজীবনের পরিসমাপ্তি টানেন। তার নামাজে জানাজা এবং দাফন কানাডায় অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি ১ কন্যা, ১ পুত্র, ১ নাতি এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

মরহুমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জাগপার সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান, সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান, সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন ও জাগপার প্রেসিডিয়াম সদস্যবৃন্দ।
 
শোক বার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম  ছিলেন একজন দেশপ্রেমিক নাগরিক। তিনি ছিলেন প্রধান পরিবার এবং জাগপা পরিবার জন্য দীর্ঘ পথচলা প্রেরণার বাতিঘর।  

নেতৃবৃন্দ মরহুমের  রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের