• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

জনগণের সেবা করার জন্য এনসিপির দরজা খোলা : আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক    ২৭ এপ্রিল ২০২৬, ১০:১৩ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, জনগণের সেবা করার জন্য এনসিপির দরজা সবার জন্য খোলা থাকবে। তবে গণহত্যাকারী, ফ্যাসিবাদের সহযোগী, সন্ত্রাসী ও চাঁদাবাজদের জন্য দলের দরজা বন্ধ থাকবে।

সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণের নবগঠিত আংশিক কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ্য করে আসিফ মাহমুদ বলেন, দেশের যে কোনো সমস্যা সমাধানে সরকার শুধু ‘কার্ড’ দিচ্ছে। কিন্তু বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা চাঁদাবাজি ও দুর্নীতি। তাই এসব থেকে মুক্তি পেতে সরকারকে ‘চাঁদাবাজ ও দুর্নীতিবিরোধী কার্ড’ দেওয়ার আহ্বান জানান তিনি।

সরকারের সমালোচনা করে তিনি আরো বলেন, নির্বাচনের পর দেখা যাচ্ছে সরকার ভয়াবহভাবে ব্যর্থ হয়েছে। জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, গণভোটের রায় কার্যকর করা এবং রাষ্ট্র পরিচালনায় তারা দুর্বলতার পরিচয় দিয়েছে। প্রশাসনিক ক্ষেত্রেও সরকারের ব্যর্থতা স্পষ্ট বলে মন্তব্য করেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, একদিকে সরকার বলছে দেশে তেলের সর্বোচ্চ মজুদ রয়েছে, অন্যদিকে পাম্পগুলোতে ইতিহাসের দীর্ঘতম লাইন দেখা যাচ্ছে। আবার সরকার ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে, কিন্তু সেটাকে টাকা ছাপানো বলা যাবে না— এমন বক্তব্যও দেওয়া হচ্ছে।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে এনসিপির এই মুখপাত্র বলেন, দলকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তুলতে কাজ করা হচ্ছে। যারা এনসিপিকে ভোট দিতে আসবেন, তাদের একটি ভোটও নষ্ট হতে দেওয়া হবে না। প্রতিটি কেন্দ্রে শক্ত অবস্থান নেওয়া হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদ, ইসহাক সরকারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এমআই/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
সেই জামায়াত এমপিকে সংসার গুছিয়ে দিতে চাইলেন পার্থ
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
জুবাইদা রহমানের জন্মদিনে জনহিতকর কর্মসূচি
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের
চরমোনাই মাদরাসার প্রভাষকের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি ইসলামী আন্দোলনের