• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি    ২৭ এপ্রিল ২০২৬, ১০:২৩ পি.এম.
ছবি : সংগৃহীত

কক্সবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি হয়েছে এবং আহত হয়েছেন বেশ কয়েকজন। এসব দুর্ঘটনা কক্সবাজার-টেকনাফ ও মেরিন ড্রাইভ সড়কের বিভিন্ন স্থানে ঘটেছে।

জানা যায়, কক্সবাজার-টেকনাফ সড়কের কোটবাজার স্টেশন এলাকায় বেপরোয়া গতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন।  রোববার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পালানোর সময় পিকআপ ভ্যানটির ধাক্কায় অন্তত চারটি অটোরিকশা দুমড়েমুচড়ে যায়।

নিহত নির্মাণশ্রমিকের নাম রবিউল ইসলাম (২২)। তিনি মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আবুল হোছাইনের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, সোমবার (২৭ এপ্রিল) বিকেলে কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর খুনিয়াপালং তুলাবাগান এলাকায় যাত্রীবাহী একটি সিএনজি টেকনাফ থেকে কক্সবাজার আসার পথে বিপরীত দিক থেকে আসা একটি এনজিও সংস্থার মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিচালক দীন মোহাম্মদ (৩২)সহ কয়েকজন আহত হন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দীল মোহাম্মদকে মৃত ঘোষণা করেন। তিনি টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার এলাকার বাদশা মিয়ার ছেলে।

রামু হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সুকান্ত চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। গাড়ি জব্দ করা হয়েছে।

অন্যদিকে, সোমবার বিকেল সাড়ে চারটার দিকে মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর শুকনাছড়ি এলাকায় আরও একটি দুর্ঘটনা ঘটে। এতে নূর কলিমা (৩০) নামে এক নারী নিহত হন। তিনি কক্সবাজার শহরের পাহাড়তলী রহমানিয়া মাদরাসা এলাকার বাসিন্দা।

নিহতের স্বজনরা জানান, টেকনাফগামী একটি সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে নূর কলিমা ও তার মা নূর বেগম গুরুতর আহত হন। পরে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নূর কলিমাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নূর বেগমকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন বলেন, দ্রুত গতি ও বেপরোয়া ড্রাইভিংয়ের কারণে বারবার সড়ক দুর্ঘটনা ঘটছে। জেলায় গত ২৪ ঘণ্টায় ৩ জন সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। তাদের মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার