• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১

শশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ, জন্ম নেয় পুত্রসন্তান

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি    ২৭ এপ্রিল ২০২৬, ১১:৫৬ পি.এম.
ছবি: ভিওডি বাংলা

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের গাজীর বাড়িতে শশুর কর্তৃক পুত্রবধূ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত শশুর রুস্তম গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ। জি আর মামলা নম্বর ৪২/২৬। 

‎মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারি ২০২৫ রাত আনুমানিক ১১টা থেকে ১২টার মধ্যে পুত্রবধূ মোসা. শারমিন বেগমকে তার শশুর রুস্তম গাজী জোরপূর্বক ধর্ষণ করেন। অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতেও তিনি একাধিকবার পুত্রবধূকে ধর্ষণ করেন। এতে শারমিন বেগম গর্ভবতী হয়ে পড়েন।

‎পরবর্তীতে গত ২৬ মার্চ ২০২৬ রাত আনুমানিক ৮টার দিকে গলাচিপা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নিউ লাইফ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি এক পুত্রসন্তানের জন্ম দেন।

‎ভুক্তভোগীর অভিযোগ, সন্তান জন্মের পরদিন সকালে ৫ নম্বর আসামি লিপি বেগমসহ অজ্ঞাতনামা কয়েকজন নবজাতক শিশুটিকে অপহরণ করে নিয়ে যায়।

আসামীরা হলেন, ১। মোঃ রুস্তুম গাজী (৬০), পিতা- অজ্ঞাত, ২। মোসাঃ হাওয়া বেগম (৫০), স্বামী মোঃ রুস্তুম গাজী, উভয় সাং আটখালী, ইউপি- ভাকুয়া, ৩। মোসাঃ খালেদা বেগম (৩০), পিতা- মোঃ খালেক হাওলাদার, স্বামী মোঃ হাসান ঢালী, সাং- ফুলখালী, ইউপি ডাকুয়া, ৪। মোসাঃ রাজিয়া আক্তার (২৫), পিতা মোঃ রুস্তুম গাজী, স্বামী- মোঃ জুয়েল, সাং- পানপট্টি, ইউপি-পানপট্টি, ৫। মোসাঃ লিপি বেগম (৩৮), স্বামী মোঃ রুহুল আমিন, সাং পানপট্টি, ইউপি- পানপট্টি এ/পি সাং গলাচিপা হাসপাতালের দক্ষিন পার্শ্বে, গলাচিপা পৌরসভা, সর্ব থানা-গলাচিপা, জেলা- পটুয়াখালী সহ অজ্ঞাত নামা আসামী।

‎এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. জিল্লুর রহমান জানান, আমরা ভিক্টিমের বক্তব্য ও এজাহার অনুযায়ী মূল ধর্ষককে গ্রেপ্তার করি এবং ভিক্টিমের বাচ্চা অপহরণের সাথে জড়িত মূল হোতা এবং এর সাথে জড়িত একজনকে গ্রেফতার করি। তার দেওয়া তথ্য মতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বাচ্চা উদ্ধার করি। তাদেরকে আমরা এখন জেলহাজতে প্রেরণ করতেছি। মামলাটি তদন্তাধীন আছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

ভিওডি বাংলা/জাহিদুল ইসলাম অভি/এমএস   

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নেত্রকোণায় এক হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
নেত্রকোণায় এক হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
এসি ল্যান্ডের অপকৌশলে বঞ্চিত ২৩ ভূমিহীন পরিবার
জলমহাল ইজারা নিয়ে বিতর্ক এসি ল্যান্ডের অপকৌশলে বঞ্চিত ২৩ ভূমিহীন পরিবার
১৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মনা গ্রেপ্তার
১৮ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মনা গ্রেপ্তার