• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

রাজধানীতে বাস-লেগুনা সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক    ২৮ এপ্রিল ২০২৬, ০২:৩৫ এ.এম.
সংগৃহীত ছবি

রাজধানীর ডেমরা এলাকায় বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে ডেমরা ব্রিজের ওপর এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মো. জাহাঙ্গীর আলম (৫৫)। তিনি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মৈকুলি এলাকার নিজাম উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও লেগুনার যাত্রী দিপু জানান, ডেমরা ব্রিজে একটি দ্রুতগামী বাসের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হলে দুই যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে রাত পৌনে ১১টার দিকে চিকিৎসক জাহাঙ্গীর আলমকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আহত অপর ব্যক্তি (৪০) অজ্ঞাতনামা। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেক) ভর্তি করা হয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী