• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
সংসদে কোনো ঋণখেলাপি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী শেষ ২৩ মিনিটে ৫ গোল, বসনিয়াকে ৪-১ গোলে হারাল সুইজারল্যান্ড জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের

ফরিদপুরে তিনজনকে কুপিয়ে হত্যা

ফরিদপুর প্রতিনিধি    ২৮ এপ্রিল ২০২৬, ০৩:২০ এ.এম.
সংগৃহীত ছবি

ফরিদপুর সদর উপজেলায় এক ভয়াবহ হামলায় তিনজন নিহত হয়েছেন। আকস্মিক এ ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (২৭ এপ্রিল) রাত ৯টার দিকে আলিয়াবাদ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গদাধরডাঙ্গী গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে। হামলায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।

নিহতরা হলেন রাহেলা বেগম (৫০), আমেনা বেগম (৭৫) এবং কাবুল (৪৫)। তারা সবাই ওই গ্রামেরই বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ভুক্তভোগীরা আজগর মোল্লার বাড়ির উঠানে অবস্থান করছিলেন। এ সময় আকাশ (২৮) নামে এক যুবক হঠাৎ কোদাল নিয়ে তাদের ওপর হামলা চালায়। এলোপাতাড়ি আঘাতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

এ ঘটনায় রিয়াজ মোল্লা (৪৫) নামের আরও একজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামলাকারী আকাশ মানসিকভাবে ভারসাম্যহীন। ঘটনার পরপরই সে এলাকা থেকে পালিয়ে যায়।

ফরিদপুর জেলা পুলিশ সুপার মো. নজরুল ইসলাম বলেন, গদাধরডাঙ্গী গ্রামে কোদালের কোপে তিনজনকে হত্যার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আমরা মরদেহগুলো উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছি এবং আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। হামলাকারী আকাশকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দাদি, ফুফু ও প্রতিবেশী কাবুল চৌধুরীকে হত্যার পর ঘাতক আকাশ রক্তমাখা কোদাল নিয়ে পেছনের মাঠ দিয়ে পালিয়ে গেছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ভিওডি বাংলা/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
১ লাখ পিস ইয়াবা গায়েব, বিতর্কিত সেই ওসি প্রত্যাহার
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
ফেসবুকে প্রবাসীর সঙ্গে প্রেম, হঠাৎ বাড়িতে হাজির প্রেমিকা
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী
এটি স্বপ্নবিলাসী ও উচ্চবিলাসী বাজেট আইনমন্ত্রী