• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

নবীন সদস্যদের বরণ করল এনইউবি ফিল্ম ও ফটোগ্রাফি ক্লাব

নিজস্ব প্রতিবেদক    ২৮ এপ্রিল ২০২৬, ১২:১৪ পি.এম.
বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনের ১০৫ নম্বর সেমিনার কক্ষে এ আয়োজন কেন্দ্র করে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ: ছবি-ভিওডি বাংলা
বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনের ১০৫ নম্বর সেমিনার কক্ষে এ আয়োজন কেন্দ্র করে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ: ছবি-ভিওডি বাংলা

নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ- এনইউবি’র ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাবের আয়োজনে নবীন সদস্যদের স্বাগত জানাতে ‘ফ্রেশার্স রিসিপশন ১.০: লেন্স মেট মিটস্’ অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৭ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ভবনের ১০৫ নম্বর সেমিনার কক্ষে এ আয়োজন কেন্দ্র করে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইংরেজি বিভাগের প্রভাষক রিয়াজুল হাসান তূর্য। বিশেষ অতিথি ছিলেন প্রভাষক মো. শ্রাবণ হাসান, মো. বরকত উল্লাহ জারিষ এবং  রাব্বিউল হাসান অঙ্কন। 

সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মো. ফারদিন মোল্লা। সহ-সভাপতি সালমান হোসেন, পাবলিক রিলেশনস সেক্রেটারি রাফিয়াদ মাহমুদ সিজয় (আরিফ), কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, ক্লাবের কনভেনরবৃন্দ ও নবাগত সদস্যরা উপস্থিত ছিলেন।  

অনুষ্ঠানের শুরুতে ক্লাবের কার্যক্রম, লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। এ উপলক্ষে প্রকাশিত বিশেষ প্রকাশনায় ক্লাবের অর্জনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারের শুভেচ্ছা বাণী স্থান পায়।

সভাপতি ফারদিন মোল্লা তার বক্তব্যে বলেন, ক্লাবটি কেবল একটি সংগঠন নয়, বরং এটি একটি সৃজনশীল পরিবার- যেখানে ফটোগ্রাফি ও চলচ্চিত্রের মাধ্যমে ভাবনা ও অনুভূতির প্রকাশ ঘটে। তিনি নবাগতদের নতুন চিন্তা ও উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে ক্লাবকে আরও এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

ভিওডি বাংলা/জা


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুলিশ সদরদপ্তর
তুরাগে ৭ ছাত্রলীগ নেতাকর্মীর লাশ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ
মানববন্ধন
প্রস্তাবিত বাজেটে বরিশাল বিভাগকে বঞ্চিত করা হয়েছে: আলাল
ছবি: সংগৃহীত
রাজধানীতে ইয়াবাসহ কারবারি আটক