• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

মোহাম্মদপুর-পল্টনে অস্ত্র, গুলি ও লক্ষাধিক ইয়াবাসহ গ্রেপ্তার ৫: র‍্যাব

নিজস্ব প্রতিবেদক    ২৮ এপ্রিল ২০২৬, ০২:৫৭ পি.এম.
র‍্যাব-২: ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর ও পল্টন থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি পিস্তল, ম্যাগাজিন, গুলি, দেশীয় অস্ত্র ও বিপুল পরিমাণ ইয়াবাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-২ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. খালিদুল হক হাওলাদার।

তিনি জানান, গত ২৭ এপ্রিল র‍্যাবের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, মোহাম্মদপুর ও পল্টন এলাকার বিভিন্ন স্থানে অস্ত্রধারী সন্ত্রাসীরা অবস্থান করছে। পরে র‍্যাব-২ এর সদস্যরা অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা হলেন-আব্দুর রহমান, রহমত উল্লাহ (৪২), মনিরুল ইসলাম ওরফে রাডার মনির (৪৯), মো. নুর হোসেন (৫০), আল আমিন ওরফে ফাটা আল আমিন (২৪) এবং মো. সুর নবী (১৯)।

অভিযানে তাদের কাছ থেকে তিনটি পিস্তল, দু'টি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড গুলি, দুটি চাপাতি এবং ১ লাখ ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়া একই রাতে মোহাম্মদপুরের ৪০ ফিট এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় একনলা বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেপ্তারদের মধ্যে কয়েকজন মাদক কারবার, অস্ত্র ব্যবসা ও ছিনতাই চক্রের সক্রিয় সদস্য।

এক প্রশ্নের জবাবে খালিদুল হক হাওলাদার বলেন, অপরাধ দমনে মোহাম্মদপুর, আদাবর, ধানমন্ডি, নিউমার্কেট ও শেরে বাংলা নগর এলাকায় ২৪টি টহল টিম কাজ করছে। তিন শিফটে প্রতিটি শিফটে আটটি করে টহল টিম দায়িত্ব পালন করছে। পাশাপাশি মোটরসাইকেল পেট্রোলিংও পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে যৌথভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। অতীতে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশ যৌথভাবে জেনেভা ক্যাম্পে একাধিক ব্লক রেইড পরিচালনা করেছে। এতে ওই এলাকায় মাদক প্রবণতা অনেকাংশে কমে এসেছে।

দেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় হামলার আশঙ্কা প্রসঙ্গে তিনি বলেন, যেকোনো ধরনের হুমকি বা ঝুঁকি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সরকারি অফিস, গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট ভবনগুলোতে টহল, গোয়েন্দা নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমানে বড় ধরনের কোনো তাৎক্ষণিক হুমকি তারা দেখছেন না। তবে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় প্রয়োজনীয় মোতায়েন ও নজরদারি অব্যাহত থাকবে।

ভিওডি বাংলা/এম আই

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী