• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

জলবায়ু সংকট মোকাবিলা জরুরি : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক    ২৮ এপ্রিল ২০২৬, ০৩:১২ পি.এম.
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। ছবি: সংগৃহীত

মাইগ্রেশন শুধু অর্থনৈতিক বা পরিবেশগত নয়, এটি একটি রাজনৈতিক সমস্যা বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর সিরডাপ মিলনায়তনে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিট রামরু আয়োজিত সেমিনারে বক্তব্যকালে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন বৈজ্ঞানিকভাবে প্রমাণিত বাস্তবতা। পৃথিবীর বাইরে বসবাসেরও কোনো বিকল্প নেই, তাই এই গ্রহকেই বাসযোগ্য রাখতে হবে। এ কারণে জলবায়ু সংকট মোকাবিলা অনিবার্য ও জরুরি।

এছাড়াও, গণতান্ত্রিক প্রাতিষ্ঠানিকতার দুর্বলতার কারণে নীতি নির্ধারণ প্রক্রিয়া এখনো পরিপক্ব হয়নি, তবে এই অজুহাতে সময় নষ্ট করা যাবে না, এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। বর্তমান সরকার জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জগুলো  চিহ্নিত করে সেগুলো মোকাবিলায় কাজ করছে বলেও জানান তিনি।

ভিওডি বাংলা/বিন্দু 


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চার মাসে একটি ব্যাংক লুটের খবরও নেই
চার মাসে একটি ব্যাংক লুটের খবরও নেই: সংসদে পার্থ
ছবি: সংগৃহীত
আপনারা ’৭১-এ কোথায় ছিলেন: জয়নুল আবদিন
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
এমপি চাইলেন ২ মিনিট, স্পিকার বললেন ‘লজ্জা দেবেন না’