• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live

ঈদে টানা ছুটি, সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর

নিজস্ব প্রতিবেদক    ২৮ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পি.এম.
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা বড় ছুটি পেতে যাচ্ছেন। 

চলতি বছর সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাতদিন ছুটি থাকবে ঈদে। এরমধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি থাকবে বলে জানা গেছে।

এরআগে ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। শনিবার অফিস খোলা রেখে সাপ্তাহিক ছুটিটি যুক্ত হতে পারে ঈদুল আজহার ছুটির সঙ্গে। এতে ছুটি বাড়বে একদিন।

আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের মতে, আগামী ২৬ মে পবিত্র আরাফাত দিবস পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই হিসেবে পরদিন ২৭ মে দেশটিতে উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পরে বাংলাদেশে পালিত হয় পবিত্র ঈদ। সেই হিসেবে আগামী ২৮ মে দেশে পালিত হতে পারে ঈদুল আজহা।

ভিওডি বাংলা/ বিন্দু


মন্তব্য

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চার মাসে একটি ব্যাংক লুটের খবরও নেই
চার মাসে একটি ব্যাংক লুটের খবরও নেই: সংসদে পার্থ
ছবি: সংগৃহীত
আপনারা ’৭১-এ কোথায় ছিলেন: জয়নুল আবদিন
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
এমপি চাইলেন ২ মিনিট, স্পিকার বললেন ‘লজ্জা দেবেন না’