• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

বিশ্বকাপের আগে হ্যামস্ট্রিংয়ের চোটে এমবাপ্পে

নিজস্ব প্রতিবেদক    ২৮ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ পি.এম.
কিলিয়ান এমবাপ্পে। ছবি: সংগৃহীত

লা লিগায় রেয়াল বেতিসের সঙ্গে খেলার শেষদিকে চোট পান ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। বেতিসের সঙ্গে ড্রয়ের পর বড় দুঃসংবাদ পেল রিয়াল মাদ্রিদ। চলতি মৌসুমে স্প্যানিশ ক্লাবটি ইনজুরির কারণে সেরা স্ট্রাইকারকে আর নাও পেতে পারে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন এমবাপ্পে। এতে মৌসুমের বাকি অংশে আর নাও দেখা যেতে পারে ২৭ বছর বয়সী এ ফরোয়ার্ডকে।

এদিকে গতকাল সোমবার এক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ উল্লেখ করেছে, ‘আজ কিলিয়ান এমবাপ্পের ওপর রিয়াল মাদ্রিদের মেডিক্যাল সার্ভিসের করা পরীক্ষায় তার পায়ের সেমিটেন্ডিনোসাস পেশিতে চোট ধরা পড়েছে। তার সেরে ওঠার ওপর নজর রাখা হচ্ছে।’

ঠিক কবে নাগাত এমবাপ্পে ফিরতে পারেন, রিয়াল মাদ্রিদের বিবৃতিতে সেটা উল্লেখ করা না হলেও স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোও শঙ্কা প্রকাশ করেছে, চলতি মৌসুমে হয়তো আর দেখা যাবে না এমবাপ্পেকে।

তবে সবকিছু ঠিকঠাকভাবে থাকলে, বিশ্বকাপের আগেই পুরো ফিট হয়ে উঠবেন তিনি।

ভিওডি বাংলা/ বিন্দু 

 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
ব্রাজিল নাকি আর্জেন্টিনা? কার ভক্ত বেশি, চমকে দেবে পরিসংখ্যান!
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু কলম্বিয়ার
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা
শেষ মুহূর্তের গোলে পানামাকে হারাল ঘানা