• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
মামলার জট কমাতে লিগ্যাল এইডকে আরও কার্যকর করার আহ্বান আইনমন্ত্রীর ‎বুলেট বৈরাগীর হত্যাকারীদের বিচারের দাবিতে জকসুর মানববন্ধন বিদেশে পাচার হওয়া ৪৪ কোটি টাকার ক্রিপ্টোকারেন্সি উদ্ধার অবৈধ ব্যাটারিচালিত রিক্সা নাগরিকদের জন্য মরণ ফাঁদ : আবদুস সালাম ব্রিটেনে বাংলাদেশিদের ২৫ কোটি পাউন্ডের বেশি সম্পদ জব্দ কারাগারে বন্দিদের জন্য চালু হচ্ছে ক্যাশলেস সুবিধা বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট বিএনপির সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের বৈঠক মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানে সরকার নতুন সরকারের আড়াই মাসে ৪৬৪ হত্যা, ৬৬৬ ধর্ষণ মামলা

আমিনুল হক

মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর অবস্থানে সরকার

নিজস্ব প্রতিবেদক    ২৮ এপ্রিল ২০২৬, ০৭:২৩ পি.এম.
ছবি : ভিওডি বাংলা

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলেছেন, মাদক দমন ও কিশোর গ্যাং নির্মূলে বর্তমানে সরকার কঠোর অবস্থানে রয়েছে। তবে এককভাবে সরকারের পক্ষে এটা সম্ভব নয়। সমাজের কল্যাণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সবাইকে একমত হয়ে কাজ করতে হবে।

মঙ্গলবার সকালে রাজধানীর রূপনগর আরামবাগ মাঠে কিশোর গ্যাং, ইভটিজিং, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে রূপনগর থানা পুলিশের আয়োজনে অনুষ্ঠিত ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে যেমন সত্য তথ্য পাওয়া যায়, তেমনি মিথ্যাচারও ছড়িয়ে পড়ে। তাই সবাইকে সত্যের পক্ষে অবস্থান নিতে হবে এবং মিথ্যার বিরুদ্ধে সব সময় প্রতিবাদ করতে হবে। একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গড়ে তুলতে সত্যের পক্ষে থাকা জরুরি।

তিনি আরও বলেন, সমাজে নৈতিক অবক্ষয়ের ফলে যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে, তা প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে। বিশেষ করে যেসব এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপত্তি হয়েছে, সেসব স্থান চিহ্নিত করে তা নির্মূল করার উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে মাদকের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করছেন উল্লেখ করে আমিনুল হক বলেন, কোথাও বিশৃঙ্খলা বা মব সৃষ্টির চেষ্টা হলে তাৎক্ষণিকভাবে তা প্রতিরোধে সংশ্লিষ্ট বাহিনী কাজ করছে।

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, সমাজে যারা মাদকের সঙ্গে জড়িত, তাদের শিকড় থেকে নির্মূল করতে হবে। মাদকের বিরুদ্ধে সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। মাদকের করাল গ্রাস থেকে নতুন প্রজন্মকে রক্ষা করা এখন সময়ের দাবি।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, পুলিশ কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রাম্পের ফিফা শান্তি পুরস্কার বাতিলের দাবি
ট্রাম্পের ফিফা শান্তি পুরস্কার বাতিলের দাবি
ব্রেন্টফোর্ডকে হারিয়ে শীর্ষ পাঁচের লড়াইয়ে ম্যানইউর শক্ত অবস্থান
ব্রেন্টফোর্ডকে হারিয়ে শীর্ষ পাঁচের লড়াইয়ে ম্যানইউর শক্ত অবস্থান
নিউজিল্যান্ডকে হারিয়ে টাইগারদের দুর্দান্ত জয়
নিউজিল্যান্ডকে হারিয়ে টাইগারদের দুর্দান্ত জয়