• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

মতিঝিলে স্বর্ণের দুল ছিনতাইয়ের ১৩ দিনেও মামলা নেয়নি পুলিশ

নিজস্ব প্রতিবেদক    ২৮ এপ্রিল ২০২৬, ১০:১৬ পি.এম.
হেঁচকা টানে কানে থাকা স্বর্ণের দুল ছিনতাইয়ের পর এভাবেই পালায় দুর্বৃত্ত। ছবি সিসি ফুটেজ থেকে সংগৃহীত

পহেলা বৈশাখের পরদিন ১৫ এপ্রিল মতিঝিল এলাকায় ছিনতাইয়ের কবলে পড়েন রিকশারোহী ফেনী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির রাজনীতির সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত থাকা জান্নাতুল ফেরদাউস জান্নাত।  রিকশার পেছন থেকে হেঁচকা টানে তার কানে থাকা স্বর্ণের দুল নিয়ে দৌড়ে পালায় দুর্বৃত্ত। 

থানা পুলিশের পিছু পিছু ঘুরে কোনো সুরাহা না পেয়ে নিজ চেষ্টায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ছিনতাইকারীর চেহারা প্রকাশ্যে আনেন জান্নাতুল ফেরদাউস জান্নাত।  পরে ফুটেজ মতিঝিল থানা পুলিশকে দেখান ক্ষমতাসীন দলের এই নারী নেতা। 

কিন্তু ১৩ দিনেও পুলিশ পদক্ষেপ না নেওয়ায় মতিঝিল বিভাগের উপকমিশনার ডিসির শরনাপন্ন হন।  পরে ডিসি সঙ্গে সঙ্গে মোবাইল ফোনে মতিঝিল থানার ওসিকে মামলা গ্রহণের নির্দেশ দেন।  
এ রিপোর্ট আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে লেখা পর্যন্ত মামলাটি গ্রহণ করেনি বলে মতিঝিল থানা সূত্রে জানা যায়। 

জানতে চাইলে ছিনতাইস্থলের দায়িত্বে থাকা মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) হুসাইন ভিওডি বাংলাকে বলেন, ‘ঘটনার সময় আমার আদালতে সরকারি কাজ ছিল।’ 

এসআই আরো বলেন, ‘তদন্ত চলছে।  মামলা গ্রহণ করা হবে। সিসি টিভির ফুটেজ থেকে ছিনতাইকারীকে শনাক্তের চেষ্টা চলছে।’     
এ ঘটনায় প্রশ্ন উঠেছে যে, ক্ষমতাসীন দলের একজন নেত্রীর কানের দুল ছিনিয়ে নেয়ার পরেও মতিঝিল থানার এই নীরবতা নানান প্রশ্নের জন্ম দিয়েছে। মতিঝিলের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকার নিরাপত্তা ব্যবস্থা এবং পুলিশের তৎপরতাও প্রশ্নের মুখে পড়েছে। 

ভুক্তভোগী জান্নাত ভিওডি বাংলাকে বলেন, তিনি গার্মেন্টস ব্যবসায়ী এবং বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত।  গত ১৫ এপ্রিল বিকালে তিনি ও তার স্বামী রিকশাযোগে কর্মস্থল মতিঝিলের হোমল্যাণ্ড লাইফ ইন্স্যুরেন্স ভবনে যাচ্ছিলেন।  বিকাল ৩টা ২৫ মিনিটে শাপলা চত্ত্বর এলাকায় মেঘনা পেট্রোল পাম্পের বিপরীতে অজ্ঞাত ছিনতাইকারী কৌশলে রিকশার পেছন দিক থেকে হ্যাঁচকা টান দিয়ে তার কানের স্বর্নের দুল (২.৫০ আনা) ছিনিয়ে দৌড় দেয়। 

এসময় ধাওয়া করে ছিনতাইকারীকে ধরতে ব্যর্থ হন তিনি।  পরে নিকটবর্তী ডাচ বাংলা ব্যাংক ভবনের সিসি ফুটেজ থেকে ছিনতাইকারীর ছবি শনাক্ত করে ওই দিনই পুলিশের কাছে সরবরাহ করা হয় বলে জানান।

জান্নাত আরো বলেন, প্রথমেই তিনি থানায় বিষয়টি জানান। কিন্তু থানা মামলা তো দূরের কথা জিডিও নেয়নি।  পরে একটি অভিযোগ লিখে তা থানায় রেখে চলে যান তিনি।  পরে ডিসিকে জানান।  তবুও সুরাহা হয়নি।  সবশেষ বুধবার (২৯ এপ্রিল) এ বিষয়ক মামলাটি গ্রহণ করার কথা পুলিশ তাকে জানিয়েছে। 

তবে এই ১৩ দিনেও পুলিশ সিসিটিভি ফুটেজ ঘেটে ছিনতাইকারীর পরিচয় শনাক্তের খবর জানাতে পারেনি, যা হতাশ করেছে জান্নাতকে।  তিনি মতিঝিলের মতো গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের তৎপরতা বৃদ্ধির দাবি জানিয়েছেন।

ভিওডি বাংলা/এসআর

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
যাত্রাবাড়ীতে ডিএসসিসির উচ্ছেদ অভিযান
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
প্রতি রুটের বাসমালিকদের নিয়ে কোম্পানি করা হবে: শেখ রবিউল
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী
রাজধানী থেকে ৪ বাস টার্মিনাল সরানোর সময়সীমা জানালেন সড়কমন্ত্রী