• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি পর্তুগালের ড্রতে র‍্যাঙ্কিংয়ে বড় পরিবর্তন, লাভে ব্রাজিল

রাঙ্গাবালীতে বজ্রপাত, ভাঙল ডাকবাংলোর দেয়াল

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি    ২৯ এপ্রিল ২০২৬, ১২:০৩ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

পটুয়াখালীর রাঙ্গাবালীতে বজ্রপাতে জেলা পরিষদের চারতলা বিশিষ্ট ডাকবাংলোর ছাদের কর্নার অংশের সিঁড়িঘরের প্যারাপেট দেয়ালের একাংশ ভেঙে গেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় হঠাৎ বিকট শব্দ হয়। বজ্রপাতের আঘাতে ডাকবাংলোর ছাদের উপরের কোণার সিঁড়িঘরের প্যারাপেট দেয়ালের একটি অংশ ভেঙে নিচে পড়ে এবং অবশিষ্ট অংশে ফাটল দেখা দেয়। এ সময় ভবনের দুটি থাই গ্লাসও ভেঙে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের নিরাপত্তা প্রহরী শহিদুল ইসলাম বলেন, হঠাৎ বিকট শব্দ হয়। তখন আমি ও জেলা পরিষদের ডাকবাংলোর সদ্য বিদায়ী কেয়ারটেকারসহ তিনজন ভেতরে ছিলাম। পরে দেখি, সিঁড়িঘরের দেয়ালের একাংশ ভেঙে পড়েছে, বাকি অংশে ফাটল ধরেছে এবং দুটি থাই গ্লাস ভেঙে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

এ ব্যাপারে পটুয়াখালী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কামরুল হাসান সোহেল বলেন, “বর্তমান সময়ে বজ্রপাত প্রাকৃতিক দুর্যোগে রূপ নিয়েছে। বজ্রপাতের পরিমাণও বেড়েছে। খুব শিগগিরই রাঙ্গাবালীর চারতলা বিশিষ্ট ডাকবাংলোসহ এই জেলার অন্য সব ডাকবাংলোতেও বজ্রনিরোধক দণ্ড জরুরিভাবে স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।”

ভিওডি বাংলা/মোঃ কাওছার আহম্মেদ/এমএস 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার