• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
  • live
টপ নিউজ
জুয়া প্রতিরোধসহ চারটি গুরুত্বপূর্ণ আইনের খসড়া অনুমোদন পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগ ছাড়া টেকসই নগরী সম্ভব নয় বিডার ভরসা দেশি বিনিয়োগে ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, তুমুল বিতর্ক চোখের চিকিৎসা সহজলভ্য করতে অপটোমেট্রি পেশার স্বীকৃতি প্রয়োজন: স্বাস্থ্য প্রতিমন্ত্রী বিমানবাহিনী কর্মকর্তার স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার সদরঘাটে নৌ পুলিশের অভিযানে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার মাদক প্রতিরোধে এলাকাভিত্তিক কমিটি গঠনের আহ্বান ডিএসসিসি প্রশাসকের সুইস ব্যাংকে বাংলাদেশিদের ১২ হাজার কোটি টাকা বনদস্যুতা নির্মূলে বিশেষ অভিযান চালানো হচ্ছে: কোস্ট গার্ড ডিজি

রাজারহাটে নবাগত ইউএনও হিসেবে যোগ দিলেন তানজিলা তাসনিম

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি    ২৯ এপ্রিল ২০২৬, ১২:১০ এ.এম.
ছবি: ভিওডি বাংলা

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মিজ্ তানজিলা তাসনিম। মঙ্গলবার (২৮ এপ্রিল) কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণের পর তিনি রাজারহাটে যোগদান করেন।

পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বিদায়ী ইউএনও মো. আল ইমরানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন। এসময় প্রেসক্লাব রাজারহাটের সভাপতি আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকতসহ সাংবাদিকরাও নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী ইউএনও মো. আল ইমরান, নবাগত ইউএনও মিজ্ তানজিলা তাসনিম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সামিউর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. এমদাদুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম হাবিবুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তাগণ।

মিজ্ তানজিলা তাসনিম বিসিএস প্রশাসন ক্যাডারের একজন অভিজ্ঞ কর্মকর্তা। কর্মজীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে দক্ষতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। রাজারহাটে যোগদানের আগে তিনি রংপুর সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি কক্সবাজার সদর উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রশাসনিক অভিজ্ঞতা ও দক্ষতার সমন্বয়ে তিনি রাজারহাট উপজেলার সার্বিক উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং জনসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা প্রত্যাশা ব্যক্ত করেন।

ভিওডি বাংলা/পিএম সৈকত/এমএস  

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ উন্নয়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
নন্দিনী হত্যার বিচার নিশ্চিত হবে, আশ্বাস দিলেন ত্রাণমন্ত্রী
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার
পাহাড়তলীতে তালিকাভুক্ত মাদক মামলার আসামি রেজাউল গ্রেপ্তার