• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা দেবে সরকার পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় দফার ভোট :  বুথে বুথে মমতার টহল, পিছিয়ে নেই শুভেন্দুও হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাসের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী সংসদে অসুস্থ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে বৃষ্টি, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে অনিশ্চয়তা ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ নারী পাচ্ছেন মাসে ২,৫০০ টাকা: প্রধানমন্ত্রী এখনো স্বজন হারানোদের কান্নায় ভারী হয়ে ওঠে উপকূল ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি গড়তে সরকারের নানা উদ্যোগ: সংসদে প্রধানমন্ত্রী

ঝড়ো হাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌযান চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি    ২৯ এপ্রিল ২০২৬, ০৯:১৭ এ.এম.
ঝড়ো হাওয়ার কারণে পাটুরিয়া ঘাটে নোঙর করে রাখা ফেরি ও লঞ্চ: ছবি-ভিওডি বাংলা

দেশের বিভিন্ন অঞ্চলে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে বয়ে যাওয়া দমকা ও ঝড়ো হাওয়ার প্রভাবে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। 

বুধবার (২৯ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত ওঠানামা করছে, যা মৌসুমি কালবৈশাখী ঝড়ের স্বাভাবিক বৈশিষ্ট্য। ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি থাকায় নৌপথে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যায়।

ঘাট সংশ্লিষ্ট সূত্র জানায়, রাতভর কখনো হালকা, কখনো মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে। বুধবার সকাল ৬টার দিকে বৃষ্টির সঙ্গে ঝড়ো হাওয়া শুরু হলে নিরাপত্তার কথা বিবেচনায় নিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) কর্তৃপক্ষ ফেরি, লঞ্চ ও স্পিডবোটসহ সব নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে।

বর্তমানে ফেরি ও লঞ্চগুলো ঘাটের দুই প্রান্তে নিরাপদ স্থানে নোঙর করে রাখা হয়েছে। যাত্রী ও যানবাহন পারাপার বন্ধ থাকায় উভয় পাড়ে কিছুটা ভোগান্তি তৈরি হয়েছে বলে জানা গেছে।

বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. সালাম হোসেন জানান, আবহাওয়া স্বাভাবিক হলে এবং ঝড়ের তীব্রতা কমে এলে নৌযান চলাচল পুনরায় চালু করা হবে।

উল্লেখ্য, দেশের গুরুত্বপূর্ণ এই নৌপথ দুটিতে নিয়মিতভাবে ২২টি ফেরি, ৩৩টি লঞ্চ এবং ৬৭টি স্পিডবোট চলাচল করে। প্রতিদিন হাজারো যাত্রী ও যানবাহন এই রুট ব্যবহার করে থাকেন।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামীসহ পরিবারের বিরুদ্ধে মামলা
গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামীসহ পরিবারের বিরুদ্ধে মামলা
গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের
গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের
সন্তানকে বাঁচাতে ট্রেনের নিচে লাফ, অলৌকিকভাবে রক্ষা
সন্তানকে বাঁচাতে ট্রেনের নিচে লাফ, অলৌকিকভাবে রক্ষা