• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা দেবে সরকার পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় দফার ভোট :  বুথে বুথে মমতার টহল, পিছিয়ে নেই শুভেন্দুও হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাসের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী সংসদে অসুস্থ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে বৃষ্টি, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে অনিশ্চয়তা ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ নারী পাচ্ছেন মাসে ২,৫০০ টাকা: প্রধানমন্ত্রী এখনো স্বজন হারানোদের কান্নায় ভারী হয়ে ওঠে উপকূল ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি গড়তে সরকারের নানা উদ্যোগ: সংসদে প্রধানমন্ত্রী

ভোলাহাটে পাম্পে তেল আসার আগেই পথে পাচার, ট্রলি-ড্রাম জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি    ২৯ এপ্রিল ২০২৬, ১০:০১ এ.এম.
ভোলাহাট সীমান্তের সোনাজল বিল এলাকায় অভিযান চালিয়ে জ্বালানি তেলবাহী যান ও ড্রাম জব্দ করে পুলিশ-ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত এলাকায় মধ্যরাতে জ্বালানি তেল পাচারের একটি চক্রের চেষ্টা ব্যর্থ করেছে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি তেলবাহী যান, ট্রলি, ভটভটি এবং তেলের ড্রামসহ মোট আটটি যানবাহন জব্দ করা হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উপজেলার সোনাজল বিল এলাকার হিরো নামের একটি ইটভাটায় এ অভিযান পরিচালিত হয়। ভোলাহাট থানা পুলিশের একটি দল সেখানে হানা দিলে পাচারচক্রের সদস্যরা পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, ভোলাহাট ফিলিং স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরের ওই ইটভাটায় একটি তেলবাহী গাড়ি প্রবেশ করে। সেখানে ড্রামের মাধ্যমে তেল নামিয়ে ট্রলিতে স্থানান্তর করে পাচারের প্রস্তুতি চলছিল। এমন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান শুরু করা হয়।

অভিযানে অংশ নেন এসআই শাখাওয়াত হোসেন, কামাল হোসেন ও শাহীন আলমসহ একদল পুলিশ সদস্য। তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই চক্রের লোকজন গাড়ি ফেলে পালিয়ে যায়। পরে তেল পরিবহনে ব্যবহৃত যানবাহন ও সরঞ্জাম জব্দ করে থানায় নেওয়া হয়।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র কৃত্রিম সংকট তৈরি করে জ্বালানি তেলের দাম বাড়িয়ে বিক্রি করছে। তাদের দাবি, কিছু ডিলার ও স্টেশনের যোগসাজশে ট্রলি ও ট্রাক্টর মালিকদের কাছে বেশি দামে তেল বিক্রি করা হচ্ছে, ফলে সাধারণ কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

এ প্রসঙ্গে মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশনের মালিক আব্দুল লতিফ অভিযোগ অস্বীকার করে বলেন, জব্দ করা তেল তাদের স্টেশনের নয় এবং এ ঘটনার সঙ্গে তারা জড়িত নন।

অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) হাসান তারেক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তেলবাহী গাড়ি ও অন্যান্য যানবাহন জব্দ করা হয়েছে। তবে তেলগুলো কোন উৎস থেকে আনা হয়েছিল তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

ভিওডি বাংলা/জা

 
 

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামীসহ পরিবারের বিরুদ্ধে মামলা
গৃহবধূ হত্যার অভিযোগ, স্বামীসহ পরিবারের বিরুদ্ধে মামলা
গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের
গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধ, সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধের
সন্তানকে বাঁচাতে ট্রেনের নিচে লাফ, অলৌকিকভাবে রক্ষা
সন্তানকে বাঁচাতে ট্রেনের নিচে লাফ, অলৌকিকভাবে রক্ষা