• ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ৩ পৌষ ১৪৩১
টপ নিউজ
ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী বিগত সরকার বিদ্যুতের ৪০ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে: অর্থমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুলড্রেস, ব্যাগ ও জুতা দেবে সরকার পশ্চিমবঙ্গ বিধানসভার দ্বিতীয় দফার ভোট :  বুথে বুথে মমতার টহল, পিছিয়ে নেই শুভেন্দুও হাওরাঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের ৩ মাসের সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী সংসদে অসুস্থ রবিউল বাশারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী চট্টগ্রামে বৃষ্টি, বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে অনিশ্চয়তা ফ্যামিলি কার্ডে ৩৭,৮১৪ নারী পাচ্ছেন মাসে ২,৫০০ টাকা: প্রধানমন্ত্রী এখনো স্বজন হারানোদের কান্নায় ভারী হয়ে ওঠে উপকূল ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি গড়তে সরকারের নানা উদ্যোগ: সংসদে প্রধানমন্ত্রী

শ্রমিক দিবসে ‘গতিজড়তা’ নিয়ে ফিরছে গানপোকা

বিনোদন ডেস্ক    ২৯ এপ্রিল ২০২৬, ০২:২৬ পি.এম.
দীর্ঘ অপেক্ষার পর প্রথম অফিসিয়াল মিউজিক ভিডিও নিয়ে শ্রমিক দিবসে ফিরছে ব্যান্ড ‘গানপোকা’: ছবি: সংগৃহীত

এক যুগেরও বেশি সময়ের অপেক্ষার অবসান ঘটিয়ে বাংলা ব্যান্ড সংগীতের পরিচিত নাম ‘গানপোকা’ আনুষ্ঠানিকভাবে অবশেষে স্টুডিও রেকর্ডিং ও মিউজিক ভিডিও প্রকাশের পথে হাঁটছে। দীর্ঘদিন লাইভ পারফরম্যান্সের মাধ্যমে জনপ্রিয়তা পেলেও এবার প্রথমবারের মতো তারা আনছে অফিসিয়াল ভিডিও কনটেন্ট।

পহেলা মে, আন্তর্জাতিক শ্রমিক দিবসে প্রকাশ পেতে যাচ্ছে তাদের নতুন গান ‘গতিজড়তা’। গানটি ব্যান্ডের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একযোগে উন্মুক্ত করা হবে।

ব্যান্ড সদস্যরা জানান, শ্রমজীবী মানুষের প্রতি শ্রদ্ধা ও সংহতি জানাতেই শ্রমিক দিবসকে গান প্রকাশের জন্য বেছে নেওয়া হয়েছে। নিজেদের তারা ‘গানের শ্রমিক’ হিসেবে পরিচয় দিয়ে থাকেন।

তাদের মতে, সংগীতও এক ধরনের শ্রম এবং এই শ্রমের মূল্যায়ন হওয়া উচিত সামাজিকভাবে। তাই দিনটিকে বিশেষভাবে বেছে নেওয়া হয়েছে।

‘পতনের প্রবাহতে বুকভাঙা গান’-এই স্লোগানকে ধারণ করে গানপোকার নতুন যাত্রা শুরু হচ্ছে ‘গতিজড়তা’ দিয়ে। গানটি তাদের আসন্ন পূর্ণাঙ্গ অ্যালবামের প্রথম প্রকাশ।

ব্যান্ডটি জানিয়েছে, তারা এখন আর প্রচলিতভাবে পুরো অ্যালবাম একসঙ্গে প্রকাশ না করে ধাপে ধাপে গান ও মিউজিক ভিডিও আকারে প্রকাশ করবে। এটি তাদের নতুন কনটেন্ট স্ট্র্যাটেজি।

ব্যান্ড ম্যানেজার নাসিবুর জীমান বলেন, ‘বর্তমান ডিজিটাল প্ল্যাটফর্মে ধারাবাহিক কনটেন্ট প্রকাশ শ্রোতাদের সঙ্গে সংযোগ আরও বাড়ায়।’

গানপোকার অন্যতম বৈশিষ্ট্য হলো দোতারা-নির্ভর সুরের ব্যবহার। লোকজ সুর ও আধুনিক ব্যান্ড মিউজিকের মিশেলে তারা একটি আলাদা সাউন্ড তৈরি করেছে।

ভোকাল ও সুরকার রশিদুজ্জামান রাশেদ জানান, প্রতিটি গান তৈরিতে সময় বেশি লাগলেও তারা গভীরতা ও অনুভূতিকে গুরুত্ব দিয়েছেন। ফলে অল্প সংখ্যক হলেও প্রতিটি গানই আলাদা পরিচিতি পেয়েছে। এ পর্যন্ত ব্যান্ডটি ১০ থেকে ১২টি মৌলিক গান তৈরি করেছে বলে জানা গেছে।

ব্যান্ডের আরেক ভোকাল মিথুন হাসান বলেন, ‘অতীতে তাদের অনেক গান অনুমতি ছাড়াই রেকর্ড করে বিভিন্ন মাধ্যমে প্রচার করা হয়েছে। এতে কপিরাইট জটিলতা তৈরি হয়েছে।’

এই সমস্যার সমাধান এবং নিজেদের কাজকে সুরক্ষিত রাখতে এবার তারা অফিসিয়াল স্টুডিও রেকর্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।

স্টুডিও ভার্সন না থাকলেও গানপোকা দীর্ঘদিন ধরে লাইভ কনসার্টে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে, বিশেষ করে তরুণ শ্রোতাদের মধ্যে।

এবার তারা সেই জনপ্রিয়তাকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে যেতে চাইছে। অফিসিয়াল অডিও ও ভিডিওর মাধ্যমে শ্রোতারা আরও পরিপূর্ণ অভিজ্ঞতা পাবেন বলে আশা করা হচ্ছে।

নতুন অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে ব্যান্ডের প্রয়াত দুই সহযোদ্ধা-‘আমবাগানে’ গানের গীতিকবি মাহমুদ হাসান তারেক এবং ‘নদী’ গানের গীতিকার হাসনাত প্রধানের স্মৃতির উদ্দেশ্যে।

বর্তমানে গানপোকার দলে রয়েছেন- পারকেশনে নাজমুল নিশান, ড্রামসে বেনাম চন্দ্র বর্মণ ও রামানুজ চক্রবর্তী অপু, গিটারে অনিন্দ্য বিশ্বাস, বেজ গিটারে আব্দুল্লাহ আল নোমান, দোতারায় রওশন কবির বিপুল, ভোকাল ও খমকে মিথুন হাসান এবং ভোকাল ও দোতারায় রশিদুজ্জামান রাশেদ।

দীর্ঘ ১৪ বছরের সংগীতযাত্রায় শ্রোতাদের ভালোবাসা পাওয়া গানপোকা এবার নতুন রূপে হাজির হচ্ছে। ‘গতিজড়তা’ দিয়ে শুরু হওয়া এই অধ্যায় তাদের জন্য শুধু নতুন গান নয়, বরং অফিসিয়াল সংগীত যাত্রার আনুষ্ঠানিক সূচনা।

ভিওডি বাংলা/জা

  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘বিগ বস’ তারকা আশুর বিরুদ্ধে মামলা
বিয়ের প্রলোভনে অর্থ আত্মসাত ‘বিগ বস’ তারকা আশুর বিরুদ্ধে মামলা
সমালোচনাকে পেছনে ফেলে বক্স অফিসে ঝড় তুলছে ‘মাইকেল’
সমালোচনাকে পেছনে ফেলে বক্স অফিসে ঝড় তুলছে ‘মাইকেল’
শ্যামপুরে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ার ঘোষণা হিরণের
শ্যামপুরে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ার ঘোষণা হিরণের